যুক্তরাষ্ট্রের নর্দান ক্যালিফোর্নিয়ায় বন্দুকধারীর হামলায় ৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ১০ জন।
বিবিসি সূত্র মতে, স্থানীয় সময় মঙ্গলবার সকালে একটি আধা-স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র ও দুটি পিস্তল নিয়ে র্যা ঞ্চো তেজেমার একটি এলাকা থেকে প্রথম গুলি চালানো শুরু করে হামলাকারী। এ সময় সে আশেপাশের আরো কয়েকটি এলাকায় হামলা চালায়। এর মধ্যে একটি এলিমেন্টারি স্কুলও রয়েছে।
পরে পুলিশের সঙ্গে গুলি বিনিময়ের এক পর্যায়ে বন্দুকধারী নিহত হয়। স্থানীয় কর্মকর্তারা ধারণা করছেন, পারিবারিক সহিংসতা থেকে এই ঘটনার সূত্রপাত।
তবে হামলাকারীর পরিচয় বা হামলার উদ্দেশ্য কী তা এখনো জানা যায়নি।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: