আন্তর্জাতিক

রাখাইনে গণহত্যার প্রমাণ পেয়েছে যুক্তরাষ্ট্র

রাখাইনে গণহত্যার প্রমাণ পেয়েছে যুক্তরাষ্ট্র
রাখাইনে গণহত্যার প্রমাণ পেয়েছে যুক্তরাষ্ট্র

রাখাইনে গণহত্যার জোড়ালো প্রমাণ মিলেছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে যুক্তরাষ্ট্রের হলোকস্ট মেমোরিয়াল মিউজিয়াম। বুধবার প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়, রোহিঙ্গাদের সুরক্ষায় মিয়ানমার সরকারের পাশাপাশি আন্তর্জাতিক সম্প্রদায়ও ব্যর্থ হয়েছে।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মিয়ানমার সফরে রোহিঙ্গা নির্যাতনের ঘটনার স্বাধীন ও বিশ্বাসযোগ্য তদন্তের আহ্বান জানানোর পরই হলোকস্টের প্রতিবেদনটি প্রকাশিত হয়।

এদিকে, মিয়ানমার সফরে গিয়ে 'রোহিঙ্গা' শব্দ ব্যবহার না করতে পোপ ফ্রান্সিসের প্রতি আহ্বান জানিয়েছেন দেশটির সর্বোচ্চ ক্যাথলিক নেতা কার্ডিনাল চার্লস মাউং বো।

রাখাইনে গত বছর অক্টোবর থেকে ডিসেম্বর এবং এ বছর ২৫ আগস্টের পর থেকে গণহত্যার জোরেলো প্রমাণ পেয়েছে যুক্তরাষ্ট্রের হলোকস্ট মেমোরিয়াল মিউজিয়াম।

দেশটিতে সংখ্যালঘু রোহিঙ্গা মুসলিমদের বিরুদ্ধে জাতিগত নিধন নিয়ে হলোকস্ট মিউজিয়াম এক বছর ধরে দক্ষিণ-পূর্ব এশিয়ার মানবাধিকার সংস্থা ফোরটিফাই গ্রুপের সঙ্গে অনুসন্ধান চালিয়েছে। এর ভিত্তিতেই বুধবার একটি প্রতিবেদন প্রকাশ করা হয়।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন বুধবার মিয়ানমার সফরে রাখাইনে রোহিঙ্গা নির্যাতনের ঘটনার স্বাধীন ও বিশ্বাসযোগ্য তদন্তের আহ্বান জানানোর পরই হলোকস্টের প্রতিবেদনটি প্রকাশিত হলো।

দুইশোর বেশি রোহিঙ্গা ও ত্রাণকর্মীর সাক্ষাতকার সংবলিত ওই প্রতিবেদনে বলা হয়েছে, মিয়ানমার সেনাবাহিনী জাতিগত নিধনের জন্য রোহিঙ্গাদের ওপর ধারাবাহিক, ব্যাপক ও নজিরবিহীন নৃশংসতা চালিয়েছে।

আরো বলা হয়, রোহিঙ্গাদের বাড়িঘরে আগুন, তাদের গলা কেটে হত্যা, জীবন্ত পুড়িয়ে মারা, গণধর্ষণ এবং তাদেরকে অবাধে গ্রেপ্তার করছে সেনাবাহিনী। আগস্টের শেষ দিকে রাখাইনের তিনটি গ্রামে গণহত্যার প্রমাণ মিলেছে। এই জনগোষ্ঠীর সুরক্ষায় মিয়ানমার সরকারের পাশাপাশি আন্তর্জাতিক সম্প্রদায়ও ব্যর্থ হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

জরুরি ভিত্তিতে ব্যবস্থা না নিলে এই সহিংসতা রাখাইন ছাড়াও মিয়ানমারের অন্যান্য অংশেও ছড়িয়ে পড়বে বলে আশঙ্কা প্রকাশ করা হয় হলোকস্ট মিউজিয়ামের ওই প্রতিবেদনে।

এদিকে, 'রোহিঙ্গা' শব্দ ব্যবহার না করতে পোপ ফ্রান্সিসের প্রতি আহ্বান জানিয়েছেন মিয়ানমারের সর্বোচ্চ ক্যাথলিক নেতা কার্ডিনাল চার্লস মাউং বো।

রয়টার্সকে তিনি বলেন, মিয়ানমার সফরের সময় মুসলিম সংখ্যালঘুদের সহযোগিতা দেওয়ার গুরুত্বের কথা তুলে ধরবেন পোপ। তবে তিনি কার্ডিনালের অনুরোধ রাখবেন কি-না তা জানা যায়নি।

সফরে সু চির সঙ্গে বৈঠক করবেন পোপ। আগামী ২৭ থেকে ৩০ নভেম্বর মিয়ানমার সফর করবেন তিনি। এরপর বাংলাদেশেও আসবেন পোপ ফ্রান্সিস।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ