জিম্বাবুয়ের ক্ষমতা কুক্ষীগত করা এবং প্রেসিডেন্ট মুগাবে গৃহবন্দী হওয়ার ঘটনাকে সামরিক অভ্যুত্থান বলছে আঞ্চলিক জোট আফ্রিকান ইউনিয়ন। তবে সেনা অভ্যুত্থানের অভিযোগ অস্বীকার করেছে দেশটির সেনাবাহিনী।
বিবিসি সূত্র মতে, প্রেসিডেন্ট মুগাবে নিরাপদে আর সুস্থ আছেন। বুধবার জেডবিসি টেলিভিশনে সম্প্রচারিত সংক্ষিপ্ত
এক বিবৃতিতে সেনাবাহিনী জানিয়েছে, তাদের অভিযান পরিচালিত হয়েছে প্রেসিডেন্ট মুগাবেকে ঘিরে থাকা অপরাধীদের দলকে লক্ষ্য করে।
এদিকে, দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট জ্যাকব জুমা জানিয়েছেন, মুগাবের সঙ্গে তার কথা হয়েছে, তাকে গৃহবন্দি করা হয়েছে— তবে তিনি ভালো আছেন।
গত সপ্তাহে প্রেসিডেন্ট মুগাবে তার ভাইস প্রেসিডেন্টকে বরখাস্ত করার পর দেশটির সেনাপ্রধান কনস্টানটিনো চিউয়েঙ্গা রাজনীতিতে হস্তক্ষেপ করা শুরু করেন।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: