আন্তর্জাতিক

নাইজেরিয়ায় আত্মঘাতী বোমা হামলা নিহত ১০

নাইজেরিয়ায় আত্মঘাতী বোমা হামলা
নাইজেরিয়ায় আত্মঘাতী বোমা হামলা

নাইজেরিয়ার আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে ১০ জন নিহত হয়েছেন।

বুধবার সন্ধ্যার দিকে উত্তর-পূর্বাঞ্চলীয় বোর্নো রাজ্যে মাইদুগুরি শহরের মুনা এলাকায় চালানো এসব হামলায় আরো বহু মানুষ আহত হয়েছেন।

খবর বিবিসির।

রাজ্যের জরুরি বিভাগের কর্মকর্তা বেল্লো ডামাবাত্তা জানিয়েছেন,স্থানীয় সময় সন্ধ্যা ৬টার দিকে নামাজরত একদল লোককে লক্ষ্য করে প্রথম বিস্ফোরণটি ঘটানো হলে সাত জন নিহত হন। আরেক হামলাকারী একটি বাড়ির ভিতরে গিয়ে বিস্ফোরণ ঘটায় এবং অপর দুজন তাদের লক্ষ্যের কাছে পৌঁছানোর আগেই বিস্ফোরণে নিজেদের উড়িয়ে দেয়। এতে পর্যন্ত ১০ জন নিহত এবং প্রায় ৩০ জনের আহত হওয়ার তথ্য পাওয়া গেছে।

এখনও কোনো গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি। কিন্তু জঙ্গিগোষ্ঠী বোকো হারাম মাইদুগুরিতে এ ধরনের বহু হামলা চালিয়েছে।

এসব হামলার অনেকগুলোতেই নারী আত্মঘাতী বোমারুদের ব্যবহার করা হয়েছে।

নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে একটি ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য ২০০৯ সাল থেকে লড়াই চালিয়ে আসছে জঙ্গিগোষ্ঠীটি।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ