আন্তর্জাতিক

রোহ্ঙ্গিা নারী-শিশু যৌন নির্যাতনের শিকার: জোলি

অ্যাঞ্জেলিনা জোলি
অ্যাঞ্জেলিনা জোলি

বাংলাদেশে পালিয়ে আসা প্রায় প্রতিটি রোহিঙ্গা নারী-শিশু যৌন হয়রানির শিকার হয়েছেন— মিয়ানমারে সেনাবাহিনীর সশস্ত্র হামলারও নিন্দা জানিয়েছেন অ্যাঞ্জেলিনা জোলি।

যিনি জাতিসংঘের শরণার্থীবিষয়ক হাইকমিশনের বিশেষ দূত ও প্রিভেনিটং সেক্সুয়াল ভায়োলেন্স ইনিশিয়েটিভের সহপ্রতিষ্ঠাতা।

গতকাল বুধবার কানাডার ভ্যাঙ্কুভারে জাতিসংঘের শান্তিরক্ষীবিষয়ক মন্ত্রিপর্যায়ের বৈঠকে দেয়া বক্তব্য এ কথা বলেন তিনি।

তার এ বক্তব্যের আগে বাংলাদেশের সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) লে. জেনারেল এম মাহফুজুর রহমান যৌন শোষণ ও হয়রানি নিয়ে জোলির সঙ্গে বৈঠকে অবহিত করেন।

সেখানে মাহফুজুর রহমান রোহিঙ্গা নারী ও শিশুদের যৌন নির্যাতনের বিরুদ্ধে তাকে কথার বলার আহ্বান জানান।

তারই ধারাবাহিকতায় জোলি বাংলাদেশের প্রতিনিধিদলকে জানান, তিনি যৌন নির্যাতনের শিকার রোহিঙ্গাদের দেখতে আসার পরিকল্পনা করছেন। তিনি সেখানে মন্ত্রীপর্যায়ের বৈঠকে বিষয়টি উত্থাপন করবেন। রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে বাংলাদেশ যে উদার মানবিকতা দেখিয়েছে তিনি এর প্রশংসা করেন।

অ্যাঞ্জেলিনা জোলি ‘উইমেন, পিস অ্যান্ড সিকিউরিটি চিফ অব ডিফেন্স নেটওয়ার্ক’-এর নেতৃত্বে বাংলাদেশ, কানাডা ও যুক্তরাজ্যের ভূমিকার প্রশংসা করেন।

জাতিসংঘের শান্তিরক্ষীবিষয়ক মন্ত্রীপর্যায়ের বৈঠকে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ