আন্তর্জাতিক

রাখাইন নাগরিকরা মেনে নিলে রোহিঙ্গারা ফিরতে পারবে: মিয়ানমার সেনাপ্রধান

রোহিঙ্গা
রোহিঙ্গা

রাখাইনের স্থানীয় নাগরিকরা চাইলে রোহিঙ্গারা মিয়ানমারে ফিরতে পারবে বলে জানিয়েছেন দেশটির সেনাবাহিনীর প্রধান মিন অং লাইং। বৃহস্পতিবার নিজের ফেসবুক পেজে এক বিবৃতিতে এ কথা বলেন তিনি।

এর ফলে রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত নেওয়ার বিষয়ে সংশয় আরো ঘনীভূত হলো। এদিকে, রাখাইনে সেনাবাহিনীর দমন অভিযানে সৃষ্ট রোহিঙ্গা সংকটের মধ্যেই চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এ সপ্তাহেই মিয়ানমার ও বাংলাদেশ সফরে আসছেন।

এদিকে, রোহিঙ্গা নির্যাতনের জন্য মিয়ানমারের বিরুদ্ধে একটি প্রস্তাব পাস হয়েছে জাতিসংঘ কমিটিতে। এতে রোহিঙ্গাদের রাখাইনে ফিরিয়ে নিয়ে তাদের নাগরিকত্ব দেয়ার আহ্বান জানানো হয়েছে।

গত ২৫ আগস্ট রাখাইনে মিয়ানমার সেনাবাহিনীর নিধনযজ্ঞ থেকে বাঁচতে পালিয়ে এ পর্যন্ত ৬ লাখেরও বেশি রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে। একে 'জাতিগত নিধনযজ্ঞ' বলে অভিহিত করেছে জাতিসংঘ। আন্তর্জাতিক সম্প্রদায় এ সহিংসতা বন্ধের পাশাপাশি বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের ফেরত নেওয়ার দাবি জানিয়ে আসছে।

তবে মিয়ানমার বরাবরই রোহিঙ্গা গণহত্যার কথা অস্বীকৃতি জানিয়েছে আসছে। এবার দেশটির সেনাপ্রধান মিন অং লাইং বললেন, রাখাইনের স্থানীয় নাগরিকরা গ্রহণ করতে চাইলে রোহিঙ্গারা মিয়ানমারে ফিরতে পারবে। বৃহস্পতিবার নিজের ফেসবুক পেজে এক বিবৃতিতে এ কথা বলেন তিনি।

এদিকে, রাখাইনে সেনাবাহিনীর দমন অভিযানে সৃষ্ট রোহিঙ্গা সংকটের মধ্যেই চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই মিয়ানমার ও বাংলাদেশ সফরে আসছেন।

দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গেং সুয়াং বৃহস্পতিবার বেইজিংয়ে সাংবাদিকদের জানান, সফরে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন তিনি।

আর রোহিঙ্গা নির্যাতনের জন্য মিয়ানমারের বিরুদ্ধে একটি প্রস্তাব পাস হয়েছে জাতিসংঘের থার্ড কমিটিতে। সাধারণ পরিষদের মানবাধিকার কমিটিতে বৃহস্পতিবার পাস হওয়া এ প্রস্তাবে রোহিঙ্গাসমস্যার বিষয়ে চরম উদ্বেগ প্রকাশ করা হয়।

প্রস্তাবের পক্ষে ভোট পড়েছে ১৩৫টি। আর চীন ও রাশিয়াসহ ১০টি দেশ বিপক্ষে ভোট দিয়েছে। ভারতসহ ২৬টি দেশ কোনো পক্ষেই ভোট দেয়ানি। এই প্রস্তাবটি আগামী মাসে ১৯৩ সদস্যের সাধারণ পরিষদে গৃহীত হবে।

এই প্রস্তাবে রাখাইনে রোহিঙ্গা মুসলিমদের ওপর মিয়ানমারের সামরিক বাহিনীর অভিযান বন্ধ এবং রোহিঙ্গাদের পূর্ণ অধিকার দিয়ে নাগরিকত্ব দেয়ার আহ্বান জানানো হয়। এছাড়া রাখাইনে জাতিসংঘ প্যানেলকে অবাধে কাজ করতে দিতেও মিয়ানমার সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ