আন্তর্জাতিক

সেনা হস্তক্ষেপের মুখে ক্ষমতা ছাড়তে অস্বীকৃতি: জিম্বাবুয়ের প্রেসিডেন্ট

রবার্ট মুগাবে
রবার্ট মুগাবে

সেনা হস্তক্ষেপের মুখে ক্ষমতা ছাড়তে অস্বীকৃতি জানিয়েছেন জিম্বাবুয়ের প্রেসিডেন্ট রবার্ট মুগাবে। রাজধানী হারারেতে বৃহস্পতিবার সেনাবাহিনীর সঙ্গে এক বৈঠকে তিনি এই অস্বীকৃতি জানান।

বৈঠকের আগে মুগাবেকে তার বেসরকারি বাসভবন থেকে মোটর শোভাযাত্রায় করে প্রেসিডেন্টের সরকারি বাসভবনে নিয়ে যাওয়া হয়। আঞ্চলিক জোট সাউদার্ন আফ্রিকান ডেভেলপমেন্ট কমিউনিটির দুজন দূতের সঙ্গে বৈঠকের পাশাপশি সামরিক কর্মকর্তাদের সঙ্গে ওই বৈঠক করেন মুগাবে। বৈঠকে ক্যাথলিক যাজক ফিদেলিস মুকোনোরিও উপস্থিত ছিলেন।

গত মঙ্গলবার রাষ্ট্রীয় টেলিভিশনের সদরদপ্তর দখলে নেওয়ার পর জিম্বাবুয়ের নিয়ন্ত্রণ নেওয়ার ঘোষণা দেয় সেনাবাহিনী। ক্ষমতা কুক্ষিগত করা ও প্রেসিডেন্ট মুগাবেকে গৃহবন্দী করার ঘটনাকে সামরিক অভ্যুত্থান বলছে আঞ্চলিক জোট আফ্রিকান ইউনিয়ন।

তবে সেনা অভ্যুত্থানের অভিযোগ অস্বীকার করেছে দেশটির সেনাবাহিনী। ৯৩ বছর বয়সী মুগাবে ১৯৮০ সালে যুক্তরাজ্যের কাছ থেকে স্বাধীনতা লাভ করার পর থেকে প্রেসিডেন্ট হিসেবে দেশ পরিচালনা করছিলেন।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ