আন্তর্জাতিক

জানু-পিএফ পার্টির পক্ষ থেকে মুগাবের পদত্যাগের আহ্বান

প্রেসিডেন্ট রবার্ট মুগাবের
প্রেসিডেন্ট রবার্ট মুগাবের

জিম্বাবুয়ের প্রেসিডেন্ট রবার্ট মুগাবের ওপরে 'অনাস্থা' এনে তারই ক্ষমতাসীন দল জানু-পিএফ পার্টি তাকে পদত্যাগ করার আহ্বান জানিয়েছে।

এ খবর প্রকাশ করেছে জিম্বাবুয়ের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম।

দেশটির হেরাল্ড নিউজ পেপারের সংবাদ অনুযায়ী, দেশটির দেশটি আঞ্চলিক শাখা থেকেই মুগাবেকে পদত্যাগের জন্য ডাক দেয়া হয়েছে।

শনিবারে দেশটির রাজধানী হারারেতে একটি বিক্ষোভ সমাবেশ হবার কথা রয়েছে। সেনা সমর্থনেই এ সমাবেশ হচ্ছে বলে মনে করা হচ্ছে।

সেই বিক্ষোভের আগেই জানু-এফ পার্টির আঞ্চলিক শাখাগুলো তাকে পদত্যাগের জন্য এ ডাক দেয়া হলো। দেশটির উদারপন্থীরাও তাকে পদত্যাগের আহ্বান জানিয়েছে।

সেনারা জিম্বাবুয়ের নিয়ন্ত্রণ নেয়ার পর থেকে মুগাবে গৃহবন্দী আছেন যদিও তিনি পদত্যাগ করতে অস্বীকৃতি জানাচ্ছেন বলে জানা যাচ্ছে।

সেনারা দেশটির নিয়ন্ত্রণ নেয়ার পর শুক্রবার প্রথমবারের মতো তাকে জনসম্মুখে দেয়া যায়— সে সময় তিনি একটি সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেন।

১৯৮০ সাল থেকে জিম্বাবুয়ের ক্ষমতায় রয়েছেন ৯৩ বছর বয়সী প্রেসিডেন্ট রবার্ট মুগাবে।

প্রেসিডেন্ট মুগাবে গত সপ্তাহে তার ভাইস প্রেসিডেন্ট এমারসন নানগাগওয়াকে বরখাস্ত করলে এই রাজনৈতিক সংকটের সূচনা হয়।

নানগাগওয়াকে এতদিন প্রেসিডেন্ট মুগাবের উত্তরসূরী ভাবা হলেও সম্প্রতি তার জায়গায় ফার্স্ট লেডি গ্রেস মুগাবের নাম সামনে চলে আসে।

এর জের ধরে নানগাগওয়াকে বরখাস্ত করেন মুগাবে।

আর তারপরই দেশটির ক্ষমতার নিয়ন্ত্রণ গ্রহণ করে জিম্বাবুয়ের সেনাবাহিনী।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ