আন্তর্জাতিক

ফ্রান্সের উদ্দেশে লেবাননের প্রধানমন্ত্রী হারিরি

সাদ হারিরি
সাদ হারিরি

লেবাননের প্রধানমন্ত্রী সাদ হারিরি ফ্রান্সের উদ্দেশে সৌদি আরব ত্যাগ করেছেন— তার পরিবারের মালিকানাধীর একটি টিভি চ্যানেল এ খবর দিয়েছে।

ফিউচার টিভি শনিবার জানিয়েছে, সাদ হারিরি তার স্ত্রীকে সঙ্গে নিয়ে ব্যক্তিগত জেট বিমানে করে সৌদি আরবের রিয়াদ বিমানবন্দর থেকে প্যারিসের উদ্দেশে রওনা দিয়েছেন।

এদিকে ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ জানিয়েছেন, তিনি সাদ হারিরিকে প্রধানমন্ত্রীর মর্যাদায় প্যারিসে স্বাগত জানাবেন।

গত ৪ নভেম্বর রিয়াদ সফরকালে অপ্রত্যাশিতভাবে পদত্যাগের ঘোষণা দেন লেবাননের প্রধানমন্ত্রী।

তবে তার এ পদত্যাগ গ্রহণ করেনি দেশটির সরকার।

আজই-শনিবার ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে সাদের বৈঠক হওয়ার কথা রয়েছে।

সাদের ফ্রান্স সফর লেবাননকে ঘিরে দুই আঞ্চলিক পরাশক্তি সৌদি আরব ও ইরানের মধ্যকার উত্তেজনা কিছুটা কমিয়ে আনতে পারে বলে ধারণা করা হচ্ছে।

বুধবার ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রোঁ সাদ ও তার পরিবারকে লেবাননে আমন্ত্রণ জানান।

পদত্যাগের ঘোষণা দেয়া লেবাননের প্রধানমন্ত্রীর চলাচল যে সীমিত নয়, সাদ সৌদি আরব ত্যাগ করলে তা বোঝা যাবে ফরাসী কূটনীতিকদের এমন ভাষ্যের মধ্যেই ম্যাক্রোঁর এ আমন্ত্রণের খবর আসে।

ফ্রান্স সফরের পর সাদ বৈরুত ফিরে যাবেন এমনটা ধারণা করা হলেও তার দল ফিউচার মুভমেন্টের সাংসদ ওকাব সাকর জানান, দেশে ফেরার আগে সাদ আরব দেশগুলোতে ‘সংক্ষিপ্ত সফর’ করতে পারেন।

পরে সুইডেনে দেয়া এক বক্তব্যে ম্যাক্রোঁও বলেন, সামনের দিন বা সপ্তাহগুলোতে সাদ নিজের দেশে ফিরে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ