আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক ছিন্নের হুমকি ফিলিস্তিনির

যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক ছিন্নের হুমকি ফিলিস্তিনির
যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক ছিন্নের হুমকি ফিলিস্তিনির

ওয়াশিংটনে প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশনের (পিএলও) কার্যালয় বন্ধ করলে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক ছিন্ন করা হবে বলে হুমকি দিয়েছে ফিলিস্তিনিরা।

রোববার বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, ওয়াশিংটনে পিএলও-র কার্যালয় চালু রাখার কোনো যুক্তি খুঁজে পাওয়া যাচ্ছে না— মার্কিন পররাষ্ট্র দফতরের এমন মন্তব্যের পর দেশটির সঙ্গে সম্পর্ক ছিন্ন করার এ হুমকি দেয় ফিলিস্তিনি কর্তৃপক্ষ।

১৯৮০ সালের পর এবারই প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের রাজধানীতে পিএলও-র কার্যালয় চালানোর ক্ষেত্রে বাধা এলো।

ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রী রিয়াদ-আল মালকি বলেছেন, প্রতি ছয় মাস পর পর ওয়াশিংটনে পিএলও-র অফিস চালানোর চুক্তি নবায়ন করে আসা হয়। এবারই তা নবায়নে অনীহা দেখিয়েছে মার্কিন পররাষ্ট্র দফতর।

বার্তা সংস্থা এএফপিকে মালকি বলেন, দু'দিন আগে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের এক চিঠিতে তারা জানতে পারেন, মার্কিন কর্তৃপক্ষ সে দেশে ফিলিস্তিনি সংস্থাটির অফিস চালু রাখার বিষয়ে যথেষ্ট কারণ আর খুঁজে পাচ্ছে না।

তিনি বলেন, এমনটি অতীতে কখনই ঘটেনি। মার্কিন কর্তৃপক্ষ জানিয়েছে, সোমবার আইন বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করে পরিষ্কার সিদ্ধান্ত দেয়া হবে।

তবে এর মধ্যেই এ নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া শুরু হয়েছে ফিলিস্তিনে— পিএলও-র কার্যালয় বন্ধ করলে আরব বিশ্বে তার নেতিবাচক প্রভাব পরতে পারে বলেও জানিয়েছে ফিলিস্তিনি নেতারা।

পিএলও-র সেক্রেটারি জেনারেল শায়েব এরাকাত এক টুইটে মার্কিন এই পদক্ষেপকে অগ্রহণযোগ্য বলে মত দিয়েছেন।

এমন কিছু ঘটলে যুক্তরাষ্ট্রের সঙ্গে ফিলিস্তিনি সম্পর্কের ইতি ঘটার হুমকিও দেয়া হয় পিএলও-র পক্ষ থেকে।

মার্কিন এমন সিদ্ধান্তে খুবই অবাক হয়েছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু একে মার্কিন আইনের বিষয় বলে মনে করছেন।

ইসরায়েল-ফিলিস্তিন শান্তি চুক্তিতে প্রভাব তৈরি করার জন্য ডোনাল্ড ট্রাম্প তার হাতে কিছু রাখতে চান, আর সে জন্যেই যুক্তরাষ্ট্রের এমন আচরণ বলে ধারণা করা হচ্ছে। যদিও তিন মাসের মধ্যে সিদ্ধান্তের পরিবর্তন আনার সুযোগ থাকছে মার্কিন প্রেসিডেন্টের।

এর আগে জাতিসংঘে ইসরায়েলের বিরুদ্ধে তদন্তের জন্যে আন্তর্জাতিক অপরাধ আদালতে যাওয়ার আহ্বান জানিয়েছিলেন ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। সেজন্যেও যুক্তরাষ্ট্রের এমন সিদ্ধান্ত হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন একজন মার্কিন কর্মকর্তা।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ