আন্তর্জাতিক

মুগাবেকে পদ ছাড়তে বললো তারই দলের যুব লীগ

রবার্ট মুগাবে
রবার্ট মুগাবে

জিম্বাবুয়ের ক্ষমতাসীন জানু-পিএফ পার্টির প্রভাবশালী যুব লীগ প্রেসিডেন্ট রবার্ট মুগাবেকে পদ ছেড়ে দেবার ওপর চাপ দিয়েছে।

যুব লীগ এ ছাড়াও মুগাবের স্ত্রী গ্রেসকে পার্টি থেকে বের করে দেবারও আহ্বান জানিয়েছে।

তারা মিসেস মুগাবের বিরুদ্ধে 'উচ্ছৃঙ্খল এবং ধূর্ত' আচরণের অভিযোগ আনে এবং উৎখাত হওয়া ভাইস-প্রেসিডেন্ট এমারসন এমনাঙ্গাগওয়াকে তার পদে পুনস্থাপন করারও আহ্বান জানায়।

বিবিসিরএকজন সংবাদদাতা বলেন, এটা মুগাবের জন্য এক বিরাট অপমান এবং এরপরও তিনি পদ আঁকড়ে থাকলে আগামি সপ্তাহে তাকে অভিশংসনের মুখোমুখি হতে হতে পারে।

আজই কোনো এক সময় সামরিক বাহিনীর জেনারেলরা মুগাবের সঙ্গে দেখা করবেন।

গত বুধবার সামরিক বাহিনী ক্ষমতা দখল করার পর থেকেই তিনি তার নিজ বাসভবনে গৃহবন্দী আছেন।

অন্যদিকে জিম্বাবুয়ের ক্ষমতাধর সাবেক মুক্তিযোদ্ধা আন্দোলনের নেতা ক্রিস মুৎসওয়াঙ্গুয়া মি. মুগাবের প্রতি এক কড়া সতর্কবাণী উচ্চারণ করে বলেছেন, তিনি যদি আজই পদত্যাগ না করেন তাহলে গণ-সহিংসতা শুরু হবে।

তিনি বলেন সামরিক বাহিনীকে আজকের মধ্যেই মুগাবের ব্যাপারটা মিটিয়ে ফেলতে হবে। তা নাহলে জনগণ রাস্তায় নেমে আসবে এবং 'যা করার তা করবে'।

তবে মুৎসওয়াঙ্গুয়া বলেন, তিনি মুগাবের সম্মানজনক প্রস্থান বা এমনকি নির্বাসন চান।

তিনি আরো বলেন, সেনাবাহিনী জনগণের সাথে আছে এবং তাদের কাজকর্মে কোন ত্রুটি হয় নি।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ