আন্তর্জাতিক

ক্ষমতা না ছাড়ার ঘোষণা মুগাবের

দলীয় প্রধানের পদ থেকে সরিয়ে দেয়া হলো মুগাবেকে

রবার্ট মুগাবে
রবার্ট মুগাবে

জিম্বাবুয়ের গৃহবন্দী প্রেসিডেন্ট রবার্ট মুগাবের ওপরে পদত্যাগের জন্য ব্যাপক চাপের মাঝেও তিনি ক্ষমতা ছাড়েছন না বলে ঘোষণা দেন।

জাতীর উদ্দেশ্যে টেলিভিশনে দেয়া ভাষণে, পদত্যাগ করার ঘোষণা দেবার বদলে উল্টো আসন্ন কংগ্রেসে নিজের জানু-পিএফ পার্টিকে নেতৃত্ব দেবার আকাঙ্ক্ষার কথা জানান তিনি।

সরাসরি প্রচারিত ভাষণে তিনি বলেন, আসছে ডিসেম্বরে তার পার্টির কংগ্রেসে তিনি সভাপতিত্ব করবেন।

এখন থকে কয়েক সপ্তাহের মধ্যে যে কংগ্রেস আছে আমি সেখানে সভাপতিত্ব করবো— এটি অবশ্যই কারো দ্বারা পক্ষপাতদুষ্ট হওয়া উচিত নয়। জনগণের চোখে এর ফলাফলকে আপসের মত করে দেখানো ঠিক হবে না।

নিজের পার্টির কংগ্রেসে নেতৃত্ব দেবার আকাঙ্ক্ষা প্রকাশ করলেও মুগাবেকে তার পার্টি আগেই বরখাস্ত করেছে এবং পদত্যাগ করার জন্য ২৪ ঘণ্টা সময় বেধে দিয়েছে অর্থাৎ আজ সোমবার দুপুর পর্যন্ত সময় বেধে দেয়া হয়। পদত্যাগ না করলে তাকে ইমপিচ বা অভিশংসনেরও হুমকি দিয়েছে দলটি।

সেনারা দেশটির নিয়ন্ত্রণ নেবার পর থেকেই মুগাবের ক্ষমতা দুর্বল হয়ে এসেছে।

তবে, এর পরও তিনি টেলিভিশনের ভাষণে পদত্যাগ না করার ঘোষণায় দেয়ায় মুগাবের সাবেক মিত্ররা নিন্দা জানিয়েছেন।

এই ঘোষণার প্রতিবাদে বিরোধীরা আবারো রাজপথে নেমে আসবে বলে তারা মনে করছেন।

এর আগে মুগাবেকে দলীয় প্রধানের পদ থেকে সরিয়ে দেয় দেশটির ক্ষমতাসীন দল জিম্বাবুয়ে আফ্রিকান ন্যাশনাল ইউনিয়ন-প্যাট্রিয়টিক ফ্রন্ট (জানু-পিএফ)।

দলের একাধিক নেতার বরাত দিয়ে রোববার বিবিসির এ খবর জানিয়েছে।

বিবিসি খবরে বলা হয়, রোববার জনগণের বিক্ষোভের মুখে রবার্ট মুগাবেকে জানু-পিএফের প্রধানের পদ থেকে সরিয়ে দেয়া হয়। দলীয় প্রধানের নতুন দায়িত্ব দেয়া হয়েছে দেশটির সাবেক ভাইস প্রেসিডেন্ট এমারসন নানগাগওয়াকে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক নেতা বিবিসিকে বলেন, তাকে (মুগাবে) বরখাস্ত করা হয়েছে— নানগাওয়া এখন আমাদের নতুন নেতা।

১৯৮০ সালে স্বাধীনতার পর থেকে জিম্বাবুয়ের ক্ষমতায় রয়েছেন ৯৩ বছর বয়সী প্রেসিডেন্ট রবার্ট মুগাবে।

দু সপ্তাহ আগে মুগাবে সাবেক ভাইস-প্রেসিডেন্ট এমনাঙ্গাগওয়াকে বরখাস্ত করেন।

এর পর থেকেই জিম্বাবুয়েতে নাটকীয় সব ঘটনা ঘটতে থাকে। তিরানব্বই বছরের মুগাবে যেন তার স্ত্রী গ্রেসকে ভাইস-প্রেসিডেন্ট করতে না পারেন সেজন্য সামরিক বাহিনী হস্তক্ষেপ করে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ