আন্তর্জাতিক

মুগাবের বিরুদ্ধে অভিশংসনের প্রক্রিয়া শুরু

রবার্ট মুগাব
রবার্ট মুগাব

জিম্বাবুয়ের প্রেসিডেন্ট রবার্ট মুগাবের বিরুদ্ধে অভিশংসনের প্রস্তাব আনতে যাচ্ছে ক্ষমতাসীন জানু-পিএফ পার্টি। মি. মুগাবের বিরুদ্ধে স্ত্রী গ্রেস মুগাবেকে অন্যায়ভাবে জিম্বাবুয়ের সাংবিধানিক ক্ষমতায় যাবার প্রচেষ্টার অভিযোগসহ

বিভিন্ন অভিযোগে মঙ্গলবার সংসদে অভিশংসন আনা হবে বলে ক্ষমতাসীন দলের নেতা এমআংগওয়ানা, জানিয়েছেন।

তিনি বলেন, অভিসংশনের এই পুরো প্রক্রিয়াটি সম্পন্ন হতে বড়জোর দুই দিনের মত লাগতে পারে। অর্থাৎ বুধবারের মধ্যেই প্রেসিডেন্ট মুগাবের বিদায় নিশ্চিত করা যাবে বলেও তিনি উল্লেখ করেছেন।

পদত্যাগের জন্য মি. মুগাবেকে তার নিজের দল জানু-পিএফ পার্টি চব্বিশ ঘণ্টার যে সময় বেঁধে দিয়েছিল তারও সময় অতিক্রান্ত হয়েছে সোমবার।

সেনা কর্মকর্তারা জানিয়েছেন, মি. মুগাবের ভবিষ্যৎ নিয়ে তাদের একটা 'রোডম্যাপ' বা 'পরিকল্পনা' রয়েছে। বরখাস্ত হওয়া ভাইস-প্রেসিডেন্ট এমারসন এমনাঙ্গাগওয়া খুব দ্রুতই দেশে ফেরত আসবেন।

৯৩ বছর বয়সী প্রেসিডেন্ট রবার্ট মুগাবের পর জিম্বাবুয়ের প্রেসিডেন্ট পদে অধিষ্ঠিত হবার জন্যে প্রতিদ্বন্দ্বিতায় ছিলেন তার স্ত্রী গ্রেস মুগাবে এবং মি. এমনাঙ্গাগওয়া। এরই ধারাবাহিকতায় এক পর্যায়ে নিজের স্ত্রীর পক্ষ সমর্থন করেন মি. মুগাবে এবং মি. এমনাঙ্গাগ-ওয়াকে চাকরীচ্যুত করেন। আর এই ঘটনার পরই গত সপ্তাহে দেশটির নিয়ন্ত্রণ নেয় সেনাবাহিনী।

এরপর গৃহবন্দী প্রেসিডেন্ট রবার্ট মুগাবে তার ওপর পদত্যাগের ব্যাপক চাপের মাঝেও, তিনি ক্ষমতা ছাড়েছন না বলে জাতীর উদ্দেশে টেলিভিশনে দেয়া ভাষণে জানান। (সূত্র: বিবিসি)

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ