আন্তর্জাতিক

প্রকাশ্যে মূত্রত্যাগ করলেন ভারতের পানি সংরক্ষণ বিষয়কমন্ত্রী

ভারতের পানি সংরক্ষণ বিষয়কমন্ত্রী শিন্ধে
ভারতের পানি সংরক্ষণ বিষয়কমন্ত্রী শিন্ধে

ভারত সরকার যখন দেশটির মানুষকে টয়লেট ব্যবহারের জন্য উৎসাহিত করছে ঠিক সে সময় ক্ষমতাসীন বিজেপির একজন মন্ত্রী শিন্ধে প্রকাশ্যে মূত্রত্যাগ করেছেন।

শিন্ধে মহারাষ্ট্র রাজ্যের পানি সংরক্ষণ বিষয়ক মন্ত্রী।

এ কাজটি করেছেন মন্ত্রী রাম শিন্ধে, মহারাষ্ট্র রাজ্যের একটি মাঠে তার প্রকাশ্যে মূত্রত্যাগের ভিডিও বিশ্ব টয়লেট দিবসে ইন্টারনেটে ব্যাপকভাবে আলোড়ন তুলেছে।

এ ঘটনা নিয়ে সরকার বিরোধীরা ব্যাপক সমালোচনার ঝড় তুলেছেন।

তারা বলেছেন, একজন মন্ত্রীর প্রকাশ্যে মূত্রত্যাগের ঘটনা প্রমাণ করে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পরিচ্ছন্নতা প্রচারাভিযান ব্যর্থ হয়েছে।

এ ঘটনার পর শিন্ধে বলেন, তিনি অস্বস্তি বোধ করছিলেন এবং কোনো টয়লেট খুঁজে না পাওয়ায় প্রকাশ্যে মূত্রত্যাগ করতে বাধ্য হয়েছেন।

তিনি গত একমাস ধরে ভারতের সেচ প্রকল্পগুলো পরিদর্শন করছিলেন।

গত শনিবার মহারাষ্ট্র রাজ্যের দক্ষিণ-পশ্চিমে তিনি প্রকাশ্যে মূত্রত্যাগ করেন।

সমালোচনার জবাবে মন্ত্রী বলেন, প্রচণ্ড গরম এবং ধুলোবালিতে একটানা ভ্রমণ আমাকে অসুস্থ করে তোলে আর আমি জ্বরেও ভুগছিলাম।

কিন্তু মহারাষ্ট্রের প্রধান বিরোধীদল ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি সরকারের সমালোচনা করে বলছে, মন্ত্রী রাস্তার পাশে কোনো টয়লেট খুঁজে পাননি কারণ সরকার এসব জায়গায় মানুষের জন্য টয়লেটের ব্যবস্থা করতে ব্যর্থ হয়েছে।

বিরোধী প্রশ্ন তুলে বলছে, প্রধানমন্ত্রী মানুষের কাছ থেকে কিভাবে শৃঙ্খলা আশা করেন যখন তার মন্ত্রীরাই বিশৃঙ্খল?

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ২০১৪ সাল থেকে 'ক্লিন ইন্ডিয়া' বা 'পরিচ্ছন্ন ভারত' প্রচারাভিযান শুরু করেন।

ভারতজুড়ে লক্ষ-লক্ষ টয়লেট বানানোর প্রতিশ্রুতি দেন মোদি।

কিন্তু সমালোচকরা মনে করেন, সরকার তার প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ হয়েছে কারণ ভারতজুড়ে এ প্রচারাভিযান খুব একটা প্রভাব তৈরি করতে পারেনি।

আন্তর্জাতিক সংস্থা ওয়াটার এইড বিশ্ব টয়লেট দিবসে একটি প্রতিবেদন প্রকাশ করেছে।

সে প্রতিবেদনে বলা হয়েছে, ভারতে এখনো ৭০ কোটির বেশি মানুষ প্রকাশ্যে অথবা অনিরাপদ টয়লেটে মলত্যাগ করে। সূত্র বিবিসি বাংলা।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ