আন্তর্জাতিক

অবশেষে পদত্যাগ করলেন মুগাবে

রবার্ট মুগাবে
রবার্ট মুগাবে

অবশেষে পদত্যাগ করেছেন জিম্বাবুয়ের প্রেসিডেন্ট রবার্ট মুগাবে— দেশটির পার্লামেন্টের স্পিকার জ্যাকব মুডেন্ডা এ কথা জানিয়েছেন।

তাকে দেয়া এক চিঠিতে মুগাবে বলেন, তিনি স্বেচ্ছায় পদত্যাগ করছেন এবং ক্ষমতার হস্তান্তর যাতে নির্ঝঞ্ঝাট হয় সে জন্যই তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন।

এই ঘোষণা এমন এক সময় আসে যখন পার্লামেন্টে এমপিরা তাকে অভিশংসনের একটি প্রস্তাব নিয়ে আলোচনা করছিলেন।

তবে মুগাবে পদত্যাগ করেছেন এ খবর আসার পর সে প্রক্রিয়া থেমে যায়— পার্লামেন্ট সদস্যরা উল্লাসে চিৎকার করতে থাকেন।

শহরের রাস্তাগুলোতেও সাধারণ জনতা নেমে এসে উল্লাস করেছেন।

পরবর্তী প্রেসিডেন্ট কে হবেন তা এখনো বলা হয়নি তবে ভাইস প্রেসিডেন্ট এমারসন মাসাঙ্গাগওয়ার নামই বলা হচ্ছে সবার আগে। তিনি এখন দক্ষিণ আফ্রিকায় আছেন বলে ধারণা করা হচ্ছে। এর আগে অজ্ঞাত স্থান থেকে দেয়া এক বিবৃতিতে তিনি নিরাপত্তা নিয়ে শংকিত বলে জানিয়েছিলেন।

গত সপ্তাহে সামরিক বাহিনী রাষ্ট্রের নিয়ন্ত্রণ গ্রহণ করার পর থেকে রবার্ট মুগাবে গৃহবন্দী অবস্থায় ছিলেন। সেখান থেকেই দেয়া এক টিভি ভাষণে তিনি পদত্যাগ করতে অস্বীকার করেছিলেন।

জিম্বাবুয়ে ১৯৮০ সালে স্বাধীন হবার পর থেকেই মুগাবে ক্ষমতায় ছিলেন।

তবে সম্প্রতি ভাইস প্রেসিডেন্ট এমারসন মানাঙ্গাগওয়াকে বরখান্ত করার পরই রবার্ট মুগাবের বিরুদ্ধে তার জানু-পিএফ পার্টি ও সামরিক বাহিনীতে ক্ষোভ তৈরি হয়।

তিরানব্বই বছর বয়সী প্রেসিডেন্ট রবার্ট মুগাবের পর জিম্বাবুয়ের প্রেসিডেন্ট পদে অধিষ্ঠিত হবার জন্যে প্রতিদ্বন্দ্বিতায় ছিলেন তার স্ত্রী গ্রেস মুগাবে এবং মানাঙ্গাগওয়া।

এরই ধারাবাহিকতায় এক পর্যায়ে নিজের স্ত্রীর পক্ষ নেন মুগাবে এবং মানাঙ্গাগওয়াকে চাকরিচ্যুত করেন।

আর এই ঘটনার পরই গত সপ্তাহে দেশটির নিয়ন্ত্রণ নেয় সেনাবাহিনী। সূত্র বিবিসি বাংলা।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ