আন্তর্জাতিক

নিজ দেশ লেবানন ফিরলেন হারিরি

নিজ দেশ লেবানন ফিরলেন হারিরি
নিজ দেশ লেবানন ফিরলেন হারিরি

সৌদি আরবে অবস্থানকালে দুই সপ্তাহ আগে আকস্মিকভাবে পদত্যাগের ঘোষণা দেয়া লেবাননের প্রধানমন্ত্রী সাদ হারিরি নিজ দেশে ফিরেছেন। তার পদত্যাগের বিবৃতিতে লেবাননে একটি রাজনৈতিক সংকটের সৃষ্টি হয়।

আঞ্চলিক প্রভাব তৈরির অংশ হিসেবে তার ইচ্ছার বিরুদ্ধে সৌদি আরবে তাকে পদত্যাগে বাধ্য করা হয় বলে জল্পনা থাকলেও মি. হারিরি এবং সৌদি কর্তৃপক্ষ তা নাকচ করেছে।

হারিরি নিজের পদত্যাগের ঘোষণা প্রত্যাহার করে নেবেন নাকি তা বহাল রাখবেন সেটি এখনো স্পষ্ট নয়। তবে হারিরি পদত্যাগের ঘোষণা দিলেও তা গ্রহণ করতে অস্বীকৃতি জানিয়েছেন লেবাননের প্রেসিডেন্ট মাইকেল আউন।

তিনি জানান, যতক্ষণ পর্যন্ত প্রধানমন্ত্রী হারিরি প্রেসিডেন্টের কাছে উপস্থিত না হচ্ছেন ততক্ষণ পর্যন্ত তা গ্রহণ করা হবে না।

টেলিভিশনের ছবিতে দেখা যায় প্লেন থেকে নেমে আসার পর হারিরিকে স্বাগত জানান নিরাপত্তাবাহিনীর কর্মকর্তারা।

হারিরি বৈরুত বিমানবন্দর থেকে সরাসরি চলে যান তার পিতা সাবেক প্রধানমন্ত্রীর সমাধিতে।

সৌদি আরব সফরকালে গত ৪ নভেম্বর রিয়াদে সাদ হারিরির পদত্যাগের আকস্মিক ঘোষণা লেবাননের রাজনীতিতে ব্যাপক তোলপাড় সৃষ্টি করে।

প্রাণনাশের আশঙ্কায় তিনি পদত্যাগের ঘোষণা দেন বলে টেলিভিশনে দেয়া বিবৃতিতে উল্লেখ করেন।

এর আগে শনিবার হারিরি প্যারিসে যান এবং ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর সাথে সাক্ষাত করেন।

বুধবার লেবাননের স্বাধীনতা দিবস উদযাপনের জন্য দেশে ফেরত যাওয়ার কথা আগেই তিনি জানিয়েছিলেন প্যারিসে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ