সম্প্রীতি ও শান্তির বার্তা নিয়ে ৩০ নভেম্বর তিন দিনের সফরে আসছেন পোপ ফ্রান্সিস। ঢাকার আর্চবিশপের কার্ডিনাল প্যাট্রিক ডি'রোজারিও সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, এ সফরে প্রতিটি মানুষের মধ্যে ঐক্য, সৌহার্দ্য ও আন্তঃধর্মীয় সম্প্রীতি কীভাবে বজায় রাখা যায়, সে বিষয়ে পোপ গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা দেবেন।
এছাড়া রোহিঙ্গা ইস্যু নিয়েও পোপ কথা বলতে পারেন বলে জানান কার্ডিনাল।
পোপ ফ্রান্সিস রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাত ছাড়াও বাংলাদেশের খ্রিস্টান ধর্মাবলম্বীদের একটি উপাসনা অনুষ্ঠানে পৌরহিত্য করবেন। এছাড়া নাগরিক সমাবেশে অংশ নেবেন তিনি।
বাংলাদেশ সফরের আগে গতকাল এদেশের মানুষকে শুভেচ্ছা ও বন্ধুত্বের বার্তা পাঠিয়েছেন রোমান ক্যাথলিক চার্চের প্রধান এ ধর্মগুরু।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: