তিন সপ্তাহের অচলাবস্থার পর পাপুয়া নিউ গিনির মানুস দ্বীপের আশ্রয়কেন্দ্র থেকে সরে যেতে বাধ্য হলেন সেখানে থাকা শরণার্থীরা।
এসব শরণার্থীরা অবৈধভাবে অস্ট্রেলিয়া যাওয়ার চেষ্টা করছিলেন।
স্থানীয় সময় আজ-শুক্রবার সকালে পাপুয়া নিউ গিনি পুলিশের কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যে বাসে করে তিনশোর বেশি শরণার্থীকে নতুন আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেয়া হয়।
স্থানীয় জনগণের হামলার আশঙ্কায় গত ৩১ অক্টোবর আশ্রয়কেন্দ্রটি বন্ধ করে দেয়া হয়। কিন্তু আশ্রয়কেন্দ্রে থাকা অন্তত ৬০০ শরণার্থী ওই এলাকা ছাড়তে অসম্মতি জানায়। অস্ট্রেলিয়া এটিকে পাপুয়া নিউ গিনির কার্যক্রম বলে অভিহিত করছে।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: