আন্তর্জাতিক

জিম্বাবুয়ের নতুন প্রেসিডেন্ট এমারসন ম্যানানগাগওয়া

এমারসন ম্যানানগাগওয়া
এমারসন ম্যানানগাগওয়া

জিম্বাবুয়েতে রবার্ট মুগাবের শাসনামলের অবসানের পর দেশটির নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন এমারসন ম্যানানগাগওয়া।

শুক্রবার রাজধানীর হারারেতে একটি স্টেডিয়ামে এ শপথ অনুষ্ঠান সম্পন্ন হয় বলে বিবিসি জানিয়েছে।

চলতি মাসের শুরুর দিকে ভাইস প্রেসিডেন্ট এমারসন ম্যানানগাগওয়াকে বরখাস্ত করেন রবার্ট মুগাবে। এ ঘটনায় দেশ থেকে নির্বাসিত হন এমারসন। পরে পরিস্থিতি অনুকূলে আসলে গত বুধবার দেশে ফেরেন এমারসন।

৩৭ বছর ক্ষমতায় থাকার পর দেশটির সেনাবাহিনীর কর্তৃত্ববাদী শাসনের প্রভাবে সদ্য সাবেক প্রেসিডেন্ট রাবর্ট মুগাবের নাটকীয় প্রস্থানের পর এ শপথ সম্পন্ন হলো।

মুগাবে বিরোধীরা 'দুর্নীতির সংস্কৃতি' নির্মূলে এমারসনকে ক্ষমতায় বসার দাবি জানিয়ে আসছিলেন—অবশেষে সে দাবিই বাস্তবায়ন হলো।

নতুন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্বপ্রাপ্ত ৭৫ বছর বয়সী এমারসন ম্যানানগাগওয়া এর আগে দেশটির ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন।

কয়েক দিন আগে রবার্ট মুগাবে তার ক্ষমতা থেকে সরে দাঁড়াতে সময় বেধে দেয় তারই ক্ষমতাসীন দল জিম্বাবুয়ে আফ্রিকান ন্যাশনাল ইউনিয়ন-প্যাট্রিয়টিক ফ্রন্ট (জানু-পিএফ)।

একই সঙ্গে দলীয় প্রধানের পদ থেকে রবার্ট মুগাবেকে বহিষ্কার করা হয়— তাকে অভিশংসনের হুমকিও দেয়া হয়। এমন নাটকীয়তার মধ্যদিয়ে মুগাবে পদত্যাগ করতে বাধ্য হন।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ