জর্জিয়ার বাতুমি শহরে আগুন লেগে কমপক্ষে ১২ জনের প্রাণহানি হয়েছে বলে দেশটির কর্মকর্তারা নিশ্চিত করেছেন।
স্বাস্থ্যমন্ত্রী জাল মিকেলাজ জানিয়েছেন, ২২তলা লিওগ্রান্ড হোটেলে এ আগুন লাগার ঘটনা ঘটে।
নিহতদের সবাই আগুনের ধোঁয়ায় দম বন্ধ হয়ে মারা গেছেন। আরো ১০ জনকে হাসপাতালে নেয়া হয়েছে, তাদের মধ্যে অধিকাংশই শ্বাসকষ্টে ভুগছেন।
আগুন লাগার কারণ এখনো জানা যায়নি।
জর্জিয়ান গণমাধ্যমগুলোর খবরে বলা হয়, আগুন লাগার পর পরই হোটেলটি থেকে শতাধিক মানুষকে সরিয়ে নেয়া হয়।
দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, তাৎক্ষণিকভাবেই ঘটনাস্থলে দমকল বাহিনীর ১৬টি ইউনিট মোতায়েন করা হয় উদ্ধার অভিযানে অংশ নেয় ১০০ দমকল কর্মী।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: