লিবিয়া উপকূলের অদূরে শরণার্থী বোঝাই একটি নৌযান ডুবে ৩১ জন অভিবাসন প্রত্যাশীর মৃত্যু হয়েছে।
বিবিসি সূ্ত্র মতে, ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপ যাওয়ার পথে নৌযান পরিবর্তন করার সময় সেটি ডুবে যায়। নিহতদের মধ্যে শিশুও রয়েছে।
জানা গেছে, নৌযানটিতে ১৪০ জনের মতো মানুষ ছিল। যাদের মধ্যে ৬০ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: