আন্তর্জাতিক

রাশিয়ায় বিদেশি গণমাধ্যমের জন্য আলাদা আইন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন

রাশিয়ায় বিদেশি গণমাধ্যমের জন্য নতুন একটি আইন হয়েছে— এ সংক্রান্ত একটি বিলে স্বাক্ষর করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

এর ফলে বিদেশি অর্থায়ন কিংবা রাশিয়ার বাইরে থেকে পরিচালিত হয় এমন গণমাধ্যমগুলোকে 'বিদেশি এজেন্ট' হিসেবে নিবন্ধন করতে হবে।

বিবিসি জানিয়েছে- রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এ সংক্রান্ত একটি বিলে সাক্ষর করেছেন।

নতুন এ আইনে ভয়েস অব আমেরিকা এবং রেডিও ফ্রি ইউরোপের মতো যুক্তরাষ্ট্রের অর্থায়নে পরিচালিত অন্তত ৯টি সম্প্রচারমাধ্যম ক্ষতিগ্রস্ত হতে পারে।

ওয়াশিংটনের অনুরোধে ক্রেমলিনভিত্তিক গণমাধ্যম আরটি যুক্তরাষ্ট্রে 'বিদেশি এজেন্ট' হিসেবে নিবন্ধিত হওয়ার সপ্তাহখানেক পর মস্কো এ পাল্টা পদক্ষেপ নিয়েছে।

রাশিয়ার করা নতুন এ আইনে কোনো গণমাধ্যম বিদেশি এজেন্ট হিসেবে তালিকাভুক্ত হলে অতিরিক্ত কিছু নিয়ামকানুন মেনে চলতে হবে, অন্যথায় নিষেধাজ্ঞার আওতায় পড়বে তারা।

কোনো কোনো গণমাধ্যম এ আইনে তালিকাভূক্ত হবে তা রাশিয়ার বিচার মন্ত্রণালয় ঠিক করবে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ