নেপালে দীর্ঘদিনের গৃহযুদ্ধের অবসান এবং রাজতন্ত্র বিলুপ্ত ঘোষণার পর ঐতিহাসিক জাতীয় নির্বাচনে ভোট দেন দেশটির জনগণ।
প্রথম দফায় আজ-রোববার ৩২টি জেলায় ভোট অনুষ্ঠিত হয়। দ্বিতীয় দফায় আগামী ৭ ডিসেম্বর ৪৫টি জেলায় ভোট হবে। নেপালের মোট ভোটারের সংখ্যা ১ কোটি ৫৪ লাখ।
নেপালে মাওবাদী গেরিলাদের সঙ্গে গৃহযুদ্ধ সমাপ্তির প্রায় এক দশক পরে অনুষ্ঠিত এই নির্বাচনের মাধ্যমে দীর্ঘদিনের রাজতন্ত্র থেকে ফেডারেল রিপাবলিক হওয়ার যাত্রা শুরু করবে নেপাল।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: