পাকিস্তানে ধর্ম অবমাননার অভিযোগে তীব্র আন্দোলনের মুখে শেষ পর্যন্ত পদত্যাগে বাধ্য হয়েছেন দেশটির আইনমন্ত্রী জাহিদ হামিদ।
তার বিরুদ্ধে অভিযোগ- তিনি নবনির্বাচিত পার্লামেন্ট সদস্যদের শপথবাক্য থেকে রাসুলুল্লাহ এর উপাধি 'খাতামুল আম্বিয়া বা শেষ নবী' কথাটি বাদ দিয়েছেন।
আইনমন্ত্রী এটিকে অনিচ্ছাকৃত ভুল বলে দাবি করেন এবং জাতির কাছে ক্ষমা চাইলেও, তার পদত্যাগের দাবিতে গত ৮ নভেম্বর থেকে আন্দোলন শুরু হয়।
আন্দোলনের জেরে অচল হয়ে পড়ে রাজধানী ইসলামাবাদের জীবন। পুলিশের সঙ্গে সংঘর্ষে নিহত হয় অন্তত ৬ জন। আহত হয় দুইশো'র বেশি মানুষ। এক পর্যায়ে পুলিশি অভিযান বন্ধ করে সেনাবাহিনী তলব করা হয়।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: