ইন্দোনেশিয়ার পর্যটন দ্বীপ বালির কাছাকাছি অবস্থিত 'মাউন্ট অং' নামে আগ্নেয়গিরি সক্রিয় হয়ে ওঠায় সেখানকার আকাশসীমা ব্যবহারে এয়ারলাইন্সগুলোকে সতর্ক করা হয়েছে।
দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় এ পরিস্থিতিতে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে। কর্তৃপক্ষ বলছে, আগামী ২৪ ঘন্টার মধ্যে পূর্ণ মাত্রায় অগ্নু্ৎপাত শুরু হতে পারে। স্বাস্থ্য ঝুঁকি এড়াতে এরইমধ্যে দ্বীপের বাসিন্দাদের মধ্যে মাস্ক বিতরণ করা হয়েছে।
গত সপ্তাহে 'মাউন্ট অং' আগ্নেয়গিরি সক্রিয় হয়ে উঠলে এর ছাই আশেপাশের এলাকায় ছড়িয়ে যায়। চলতি সপ্তাহে এই আগ্নেয়গিরি থেকে নির্গত ছাই ১৩ হাজার ফুট পর্যন্ত ওপরে উঠে যাচ্ছে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: