রোহিঙ্গা ইস্যুতে নিশ্চুপ থাকায় যুক্তরাজ্যের অক্সফোর্ড সিটি কাউন্সিল মিয়ানমারের নেত্রী অং সান সু চিকে দেয়া সম্মাননা 'ফ্রিডম অব দ্যা সিটি' প্রত্যাহার করে নিয়েছে।
গত অক্টোবরে তার এ খেতাব প্রত্যাহারের পক্ষে ভোট দেয় কাউন্সিল। এ ব্যাপারে অক্সফোর্ড সিটি কাউন্সিলররা বলেন, সহিংসতা দেখেও যিনি অন্ধ হয়ে থাকেন— এ খেতাব তার জন্য নয়।
গণতন্ত্র প্রতিষ্ঠায় দীর্ঘ সংগ্রামের স্বীকৃতি স্বরূপ ১৯৯৭ সালে অক্সফোর্ড সিটি কাউন্সিলর তাকে এই খেতাব দেয়। এর আগে যুক্তরাজ্যের সেন্ট হাগস কলেজ, যেখানে সু চি পড়ালেখা করেছিলেন, সেখান থেকে তার ছবি সরিয়ে ফেলে।
এদিকে, বেইজিংয়ে বিশ্ব নেতাদের এক ফোরাম বৈঠকে যোগ দিতে চীন সফরে যাচ্ছেন সু চি। আগামী ৩০ নভেম্বর ওই বৈঠক শুরু হওয়ার কথা রয়েছে- চলবে ৩ ডিসেম্বর পর্যন্ত।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: