আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি তরুণকে গুলি করে হত্যা

এম হাসান রহমান বাঁধন
এম হাসান রহমান বাঁধন

যুক্তরাষ্ট্রের কানসাস অঙ্গরাজ্যের উচিটা এলাকায় বাংলাদেশি এক তরুণকে গুলি করে হত্যা করা হয়েছে। ২৬ বছর বয়সি নিহত তরুণের নাম এম হাসান রহমান বাঁধন। তার গ্রামের বাড়ি গাজীপুরের চৌরাস্তা টেরিপাড়ায়। উচিটা পুলিশ স্থানীয় সময় সোমবার সকালে সংবাদ সম্মেলন করে এ খবর নিশ্চিত করেছে।

বিবিসি সূত্র মতে, পিৎজা হাট ডেলিভারির কাজ করতেন এম হাসান রহমান বাঁধন। ঘটনার দিন রাতে পিৎজা ডেলিভারি দিয়ে নির্ধারিত সময়ে পিৎজা সেন্টারে না পৌছানোয়, পিৎজা কর্তৃপক্ষ পুলিশকে অবহিত করে। পরে উচিটা শহরের সেন্ট্রাল রক রোডের পাশে একটি গাড়িতে ওই তরুণের মৃতদেহ উদ্ধার করে।

জানা গেছে, উচ্চ শিক্ষার আশায় বাধন সাত বছর আগে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। সেখানে বাটলার কমিউনিটি কলেজ থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে অ্যাসোসিয়েট শেষ করে আগামী সেশনে কানসাস ইউনিভার্সিটিতে ভর্তির চূড়ান্ত প্রক্রিয়া শেষ করছিলেন। ময়নাতদন্ত শেষে আইনি প্রক্রিয়ার পর বাধনের মৃতদেহ বাংলাদেশে পাঠানোর ব্যবস্থা করা হবে।

এদিকে, তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে উচিটা শহরে বাঙালি কমিউনিটির মাঝে শোকের ছায়া নেমে আসে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ