আন্তর্জাতিক

সর্বোচ্চ শক্তির ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া

সর্বোচ্চ শক্তির ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া
সর্বোচ্চ শক্তির ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া

এ যাবত কালের সবচেয়ে শক্তিশালী আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। একে পুরো বিশ্বের জন্য ঝুঁকি বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী।

এর আগে পেন্টাগন জানিয়েছে, দূরপাল্লার এই ক্ষেপণাস্ত্রটি এক হাজার কিলোমিটার পাড়ি দিয়ে জাপানের সাগরে গিয়ে পড়েছে।

গত সেপ্টেম্বরে সর্বশেষ ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছিল উত্তর কোরিয়া।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, বিষয়টির যথাযথ জবাব দেয়া হবে।

এদিকে, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রী জেমস ম্যাটিস হোয়াইট হাউজে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বিষয়টি অবহিত করে সেখানেই গণমাধ্যমের সঙ্গে কথা বলেন।

দক্ষিণ কোরিয়া বলছে, দূরপাল্লার ক্ষেপণাস্ত্রটি উত্তর কোরিয়ার রাজধানীর পূর্ব দিক থেকে ছোঁড়া হয়।

পরমাণু কর্মসূচি নিয়ে উদ্বেগ তীব্র সমালোচনা ও আন্তর্জাতিক অবরোধের মধ্যেও দুই মাস পর আবারো এমন পরীক্ষা চালানো হয়েছে।

অব্যাহত আন্তর্জাতিক চাপের মধ্যেও উত্তর কোরিয়ার আবারো দূর পাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষায় সরব বিশ্ব নেতারা।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেন যে, বিষয়টি আমরা দেখছি। জেনারেল ম্যাটিস আমাদের সাথেই আছেন এবং এ নিয়ে দীর্ঘ আলোচনাও হচ্ছে।

আসলে, যে পরিস্থিতি তৈরি হয়েছে- সেটা আমরা সামলে নেব।

এদিকে, পিয়ং ইয়ং-এর এমন উস্কানি মূলক আচরণের তীব্র প্রতিবাদ জানিয়েছে জাপান। দেশটির প্রধানমন্ত্রী শিনজো আবে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে জরুরি সভার আহ্বান করেছেন।

দেশটির সরকারের মুখপাত্র ইয়োশিহিডে সুগা বলেছেন, ‘আজ রাত তিনটার কিছু পর উত্তর কোরিয়ার পূর্ব উপকূল থেকে যে ক্ষেপণাস্ত্রটি ছোঁড়া হয় তা আমাদের নিবিড় অর্থনৈতিক অঞ্চলের মধ্যে এসে পড়েছে।’ আমরা আর কোনোভাবেই তাদের এসব উস্কানিমূলক আচরণ মেনে নেব না, এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি।’

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট আন্তর্জাতিক মহলের কাছে পিয়ং ইয়ং-এর বিরুদ্ধে ক্রমাগত অবরোধ আরোপের আহ্বান জানিয়েছেন।

প্রতিবাদ জানিয়েছে ব্রিটেন এবং ইউরোপীয় ইউনিয়নও।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ