আন্তর্জাতিক

মিয়ানমারে পারস্পরিক বিদ্বেষ দূরের আহ্বান পোপ ফ্রান্সিসের

পোপ ফ্রান্সিস
পোপ ফ্রান্সিস

পাঁচ দশকের সামরিক শাসন, সাম্প্রদায়িকতা ও জাতিগত দ্বন্দ্বে জর্জরিত মিয়ানমারে জনগণকে শান্তি প্রতিষ্ঠা ও পারস্পরিক বিদ্বেষ দূর করার আহ্বান জানিয়েছেন বিশ্বের ক্যাথলিক খ্রিস্টানদের সর্বোচ্চ ধর্মগুরু পোপ ফ্রান্সিস।

সফরের তৃতীয় দিন বুধবার সকালে ইয়াঙ্গুনে খ্রিস্টানদের এক প্রার্থনা সভায় এ কথা বলেন তিনি।

এ সময় জনগণকে রাগ ও প্রতিহিংসাপরায়ন না হাওয়ারও আহ্বান জানান পোপ।

তবে কূটনৈতিক দ্বন্দ্বের আশঙ্কা ও দেশটিতে থাকা সংখ্যালঘু খ্রিস্টানদের নিরাপত্তার কথা বিবেচনা করে রোহিঙ্গা সংকট নিয়ে কথা বলা থেকে বিরত থাকেন তিনি।

ওই প্রার্থনা সভায় দশ হাজার মানুষ অংশ নেন।

মিয়ানমারের ৭ লাখের মতো খ্রিস্টান রয়েছে, যা দেশটির মোট জনসংখ্যার ১ দশমিক ৩ শতাংশ।

এর আগে গতকালও পোপ তার ভাষণে রোহিঙ্গা শব্দটি উল্লেখ করেননি।

আগামীকাল- বৃহস্পতিবার বাংলাদেশ সফরে আসছেন পোপ ফ্রান্সিস।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ