আন্তর্জাতিক

অনাকাঙ্ক্ষিত মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ টিউলিপের

টিউলিপ সিদ্দিক
টিউলিপ সিদ্দিক

লন্ডনে এক সমাবেশে যুদ্ধাপরাধী মীর কাসেমের নিখোঁজ ছেলে মীর আহমেদ বিন কাসেমকে নিয়ে প্রশ্নের মুখে ব্রিটিশ সম্প্রচার মাধ্যম চ্যানেল ফোরের একজন প্রযোজকের উদ্দেশ্যে করা মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেছেন টিউলিপ সিদ্দিক।

ইরানে কারাবন্দি এক ব্রিটিশ নাগরিকের মুক্তির দাবিতে আয়োজিত এক সমাবেশে গত শনিবার চ্যানেল ফোরের প্রতিবেদক অ্যালেক্স টমসন নিখোঁজ মীর আহমেদকে নিয়ে টিউলিপকে প্রশ্ন করেন। এ সময় তিনি ব্রিটিশ এমপি, বাংলাদেশের নন বলে জানান।

এরপরও ওই প্রতিবেদক তার পিছু না ছাড়ায় এক পর্যায়ে তার সন্তানসম্ভবা প্রযোজক ডেইজি অ্যালিফিকে টিউলিপ বলেন, আশা করি ভালোভাবে আপনার সন্তানের জন্ম হোক।

আর এ মন্তব্য করে টিউলিপ দৃশ্যত সন্তান জন্মদান নিয়ে হুমকি দিয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করেন টমসন। এরপরই ওই মন্তব্যের জন্য টুইটারে দুঃখ প্রকাশ করেন টিউলিপ।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ