পাকিস্তানের পেশোয়ার শহরে বন্দুকধারীদের হামলায় ৯ জন নিহত ও ৩৬ জন আহত হয়েছেন। স্থানীয় সময় শুক্রবার সকালে একটি কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটে এ ঘটনা ঘটে।
বিবিসি জানিয়েছে, সকালে আফগান সীমান্তের কাছে একটি কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের আবাসিক ভবনে কমপক্ষে তিনজন বন্দুকধারী ঢুকে পড়ে।
খবর পেয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলটি ঘিরে ফেলে। তাদের সঙ্গে বন্দুকধারীদের গোলাগুলির সময় কমপক্ষে ৯ জন নিহত ও ৩৬ জন আহত হয়।
আইন-শৃঙ্খলা বাহিনীর অভিযানে সব হামলাকারীই নিহত হয়। ভবনটিতে ৪০ জন শিক্ষার্থী রয়েছে বলে জানিয়েছে স্থানীয়রা। পাকিস্তানি তালিবানরা এ হামলার দায় স্বীকার করেছে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: