আন্তর্জাতিক

মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর পদ থেকে সরানো হচ্ছে না টিলারসনকে

রেক্স টিলারসন
রেক্স টিলারসন

মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর পদ থেকে রেক্স টিলারসনকে সরিয়ে দেয়ার কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছে হোয়াইট হাউস। বৃহস্পতিবার হোয়াইট হাউজ মুখপাত্র সারাহ স্যান্ডারস জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের এ শীর্ষ কূটনীতিকই পররাষ্ট্র মন্ত্রণালয়ের নেতৃত্ব দিয়ে যাবেন।

এছাড়া খবরটি সত্য নয় বলে বিবৃতিতে জানিয়েছেন স্টেট ডিপার্টমেন্টের এক মুখপাত্র। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের এক ঊর্ধ্বতন কর্মকর্তার বরাত দিয়ে বৃহস্পতিবার বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়েছে, রেক্স টিলারসনকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করছে হোয়াইট হাউজ।

কয়েক সপ্তাহের মধ্যেই তার স্থলে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা-সিআইএ'র প্রধান মাইক পম্পিওকে বসানো হতে পারে। দ্য নিউ ইয়র্ক ট্রাইমস জানায়, সিআইএ পরিচালক পম্পিওর স্থলে আসতে পারেন রিপাবলিকান সিনেটর টম কটন। ডিসেম্বর কিংবা জানুয়ারির মধ্যেই এ রদবদল হতে পারে বলে খবরে বলা হয়।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ