দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের ঘোষণা দিয়েছে চীন-মিয়ানমার।
রাখাইনে রোহিঙ্গা নির্যাতন নিয়ে আন্তর্জাতিক চাপের মুখে থাকা মিয়ানমারের স্টেট কাউন্সিলর অং সান সু চি শুক্রবার বেইজিংয়ে চীনা প্রেসিডেন্ট শি চিনপিং এর সঙ্গে বৈঠকে এ ঘোষণা দেন তারা।
এ সময় মিয়ানমারের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখার আশ্বাস দেন শি চিনপিং।
পরে এক সংবাদ সম্মেলনে আন্তর্জাতিক অঙ্গনে দায়িত্বশীল ভূমিকা পালনের কথা বলেন সু চি।
তার সরকার শান্তির পক্ষে বলেও জানান তিনি—তবে বৈঠকে শি চিনপিং কিংবা সু চি কেউই চলমান রোহিঙ্গা সংকট নিয়ে কথা বলেননি।
সাম্প্রতিক রোহিঙ্গা ইস্যুতে বিশ্বজুড়ে সমালোচিত হলেও শুরু থেকেই চীন মিয়ানমারের পাশে রয়েছে।
চীনের কমিউনিস্ট পার্টির রাজনৈতিক সম্মেলনে যোগ দিতে বৃহস্পতিবার বেইজিং যান সু চি।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: