আন্তর্জাতিক

ভারতে তিন তালাক দিলে স্বামীর তিন বছরের সাজার প্রস্তাব

ভারতে তিন তালাক দিলে স্বামীর তিন বছরের সাজার প্রস্তাব
ভারতে তিন তালাক দিলে স্বামীর তিন বছরের সাজার প্রস্তাব

ভারতে এক নতুন আইনের খসড়া তৈরি করা হচ্ছে যাতে 'তিন তালাকের' মাধ্যমে বিয়ে বিচ্ছেদের চেষ্টার জন্য জন্য স্বামীকে তিন বছরের সাজার প্রস্তাব করা হয়েছে।

‘তিন তালাক’ বা তাৎক্ষণিক তালাকের এ প্রথার প্রচলন আছে মুসলিমদের মধ্যে।

এতে স্বামী মুখে তিন বার ‘তালাক’ শব্দটি উচ্চারণ করেই বা ইমেল বা টেক্সট মেসেজে লিখে পাঠিয়েই স্ত্রীর সঙ্গে সম্পর্ক ভেঙে ফেলতে পারেন।

গত আগস্টে ভারতের সুপ্রিম কোর্ট এ তিন তালাক প্রথাকে অবৈধ ঘোষণা করেছে।

কিন্তু কর্মকর্তারা বলছেন, তা সত্ত্বেও ‘তিন তালাক’ বন্ধ হয়নি।

তাই ভারতে এখন এমন এক আইনের প্রস্তাব করা হচ্ছে যাতে তিন তালাকের জন্য স্বামীর তিন বছরের সাজা, জরিমানা এবং এর কারণে ক্ষতিগ্রস্ত স্ত্রীর জন্য ক্ষতিপূরণের ব্যবস্থা থাকবে।

‘মুসলিম উইমেন প্রটেকশন অব রাইটস অন ম্যারেজ বিল’ এখন আঞ্চলিক সরকারগুলোর কাছে পাঠানো হচ্ছে তাদের মতামতের জন্য।

ভারতের সরকারি বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া জানিয়েছে, এতে সুস্পষ্টভাবে তিন তালাক নিষিদ্ধ করার বিধান থাকবে।

এছাড়াও স্ত্রীর ভরণপোষণ এবং সন্তানদের লালন-পালনের দায়িত্বের বিষয়েও সুস্পষ্ট নির্দেশনা থাকবে।

স্বামী যদি স্ত্রীকে ঘর ছেড়ে চলে যেতে বলেন, তখন যেন স্ত্রীর আইনি সুরক্ষা থাকে, সেজন্যেই এসব বিধান রাখা হচ্ছে বলে জানিয়েছেন একজন ভারতীয় কর্মকর্তা।

যে খসড়াটি তৈরি করা হয়েছে, তাতে স্বামীর জামিনের কোনো বিধান রাখা হয়নি।

ভারতীয় পার্লামেন্টের শীতকালীন অধিবেশনে এ বিলটি পর্যালোচনা করা হতে পারে- এ মাসের মাঝামাঝি এই অধিবেশন শুরু হবে।

মুসলিমরা হচ্ছে ভারতের সবচেয়ে বড় সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠী। তিন তালাক প্রথা যেসব দেশে টিকে আছে তাদের মধ্যে ভারত অন্যতম।

পাঁচ জন মুসলিম নারী এ প্রথাকে চ্যালেঞ্জ করেছেন আদালতে— তাদের মামলাতেই ভারতের সুপ্রিম কোর্ট তিন তালাক প্রথাকে অনৈসলামিক বলে রায় দেয়।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ