মার্কিন সার্বভৌমত্ব খুণ্ণ করছে এমন যুক্তি দেখিয়ে এ মাসের শুরুতেই বৈশ্বিক অভিবাসন চুক্তি থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র।
জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত নিকি হ্যালি সংস্থার মহাসচিবকে চুক্তিটি থেকে সরে দাঁড়ানোর বিষয়ে অবহিত করেছেন।
এ বিষয়ক এক বিবৃতিতে তিনি বলেন-এ চুক্তিতে এমন কিছু অংশ রয়েছে যা যুক্তরাষ্ট্রের অভিবাসন নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
তিনি বলেন- সারা বিশ্বের শরণার্থী ও অভিবাসীদের প্রতি যুক্তরাষ্ট্র আগের মতোই সাহায্যের হাত অব্যাহত রাখবে।
তবে অভিবাসন সম্পর্কিত যেকোনো সিদ্ধান্তই হবে একমাত্র আমেরিকানদের দ্বারা।
এদিকে, সবপক্ষের সঙ্গে আলোচনা করে এ বিষয়ে চুক্তিটি আগামী বছর গ্রহণ করার কথা ছিল। কিন্তু তার আগেই উদ্যোগটি থেকে সরে দাড়ালো মার্কিন প্রশাসন।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: