জেরুসালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেয়ার আশঙ্কায় আরব লীগ এবং ওআইসিকে জরুরি বৈঠকে বসার আহ্বান জানিয়েছে ফিলিস্তিন।
সম্প্রতি বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বলা হয়- চলতি মাসের ৬ তারিখ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পশ্চিম জেরুজালেমে মার্কিন দূতাবাস স্থাপন করতে পারেন।
এ পদক্ষেপ বাস্তবায়িত হলে জেরুসালেম ইসরায়েলের রাজধানী হিসেবে মার্কিন স্বীকৃতি পাবে।
এই পদক্ষেপ রুখতে ট্রাম্পের ঘোষণায় জেরুজালেম ঝুঁকির মুখে রয়েছে উল্লেখ করে ফিলিস্তিনি পররাষ্ট্রমন্ত্রী হারিরি আরব লীগ ও ওআইসিকে আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন।
ট্রাম্পের পরিকল্পনার কঠোর সমালোচনা করে ফিলিস্তিন কর্তৃপক্ষ বলছে, দখলকৃত পূর্ব জেরুসালেমকে ফিলিস্তিনের রাজধানী করার দাবিকে পাশ কাটিয়ে এমন সিদ্ধান্ত নেয়া হলে তার প্রভাব হবে ভয়াবহ।
এদিকে, যুক্তরাষ্ট্র জেরুসালেমকে ইসরায়েলি রাজধানীর স্বীকৃতি দিলে ইহুদিবাদের বিরুদ্ধে নতুন করে সশস্ত্র প্রতিরোধ- ইন্তিফাদা শুরু করার ডাক দিয়েছে হামাস।