আন্তর্জাতিক

ট্রাম্প প্রশাসনের ভ্রমণ নিষেধাজ্ঞা সুপ্রিম কোর্টে অনুমোদন

ট্রাম্প
ট্রাম্প

ছয়টি মুসলিম দেশের ওপর জারি করা ট্রাম্প প্রশাসনের ভ্রমণ নিষেধাজ্ঞাকে দেশটির সুপ্রিম কোর্ট অনুমোদন দিয়েছে। সোমবার এক নির্দেশনায় ৮টি দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশ বন্ধ করে দেয়ার কথা বলা হয়েছে।

তবে এক্ষেত্রে শর্ত হলো, এ বিষয়ে নিম্ন আদালত থেকে আইনি বৈধতা আসতে হবে। মুসলিম প্রধান দেশগুলো হলো- চাদ, ইরান, লিবিয়া, সোমালিয়া, সিরিয়া এবং ইয়েমেন। এর বাইরে রয়েছে ভেনেজুয়েলা এবং উত্তর কোরিয়ার নাগরিক। চলতি বছরের ফেব্রুয়ারিতে প্রথম বারের মতো ছয়টি দেশের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করে ট্রাম্প প্রশাসন।

এই নিষেধাজ্ঞা ওয়াশিংটন অঙ্গরাজ্যের আদালত স্থগিত করে দেয়। জুলাইয়ে দ্বিতীয় দফায় ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করা হলে সেটিও আদালত স্থগিত করে। পরে রাষ্ট্রের নিরপত্তার কারণ দেখিয়ে ট্রাম্প প্রশাসন তৃতীয় নির্বাহী আদেশ জারি করে।

এদিকে, সুপ্রিম কোর্টের এই রায়ের পর তৃতীয় দফার ভ্রমণ নিষেধাজ্ঞার নির্বাহী আদেশটি পুরোপুরি কার্যকর করার ক্ষমতা পেল মার্কিন ইমিগ্রেশন দপ্তর।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ