জেরুসালেমকে ইসরায়েলের রাজধানী ঘোষণা করলে তা সহিংসতাকে উস্কে দেবে বলে হুঁশিয়ারি দিয়েছের আরব দেশগুলোর জোট আরব লিগ।
এ ব্যাপারে জোটের প্রধান আহমেদ আবুল গেইত বলেন, ইসরায়েল-ফিলিস্তিনি শান্তিপ্রক্রিয়া ব্যাহত হবে। তেল আবিব থেকে মার্কিন দূতাবাস জেরুসালেমে সরিয়ে নেয়া হবে কি-না?— তা নিয়ে গতকাল সোমবারই সিদ্ধান্ত নেয়ার কথা ছিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের।
ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস বলেছেন, এ ব্যাপারে যুক্তরাষ্ট্রকে নিবৃত্ত করতে তিনি শেষ মুহূর্ত পর্যন্ত কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাবেন।
এদিকে, যুক্তরাষ্ট্রের এ সিদ্ধান্ত রুখতে নতুন করে সশস্ত্র প্রতিরোধ- ইন্তিফাদা শুরু করার ডাক দিয়েছে হামাস।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: