রোহিঙ্গারা এখনো রাখাইন থেকে পালাচ্ছে— সেখানে সংখ্যালঘু রোহিঙ্গা মুসলিমদের ওপর সেনাবাহিনী যে গণহত্যা চালাচ্ছে তা কেউ নাকচ করে দিতে পারবে না বলে মন্তব্য করেছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার জেইদ রা'দ আল হোসেইন।
মঙ্গলবার জেনেভায় জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের বিশেষ অধিবেশনে এ কথা বলেন তিনি।
জেইদ বলেন, রোহিঙ্গাদের ওপর অত্যাচার-নির্যাতন ও ধর্ষণের কোনো বিচার নেই।
রোহিঙ্গা নিধনের নিন্দা জানিয়ে তা বন্ধে যথাযথ পদক্ষেপ নেয়ার আহ্বান জানান তিনি।
গত আগস্টে রাখাইনে রোহিঙ্গাদের ওপর সেনাবাহিনীর নিধনযজ্ঞ শুরু হওয়ার পর এপর্যন্ত সোয়া ৬ লাখ রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে।
এরপর থেকেই ওই নিধনযজ্ঞ বন্ধ ও রোহিঙ্গাদের তাদের দেশে ফেরত পাঠাতে নানামুখী কূটনৈতিক তৎপরতা চালাচ্ছে বাংলাদেশ।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: