আন্তর্জাতিক

জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দিবেন ট্রাম্প

জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দিবেন ট্রাম্প
জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দিবেন ট্রাম্প

জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দিবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প— জানিয়েছেন যুক্তরাষ্ট্র প্রশাসনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা।

ওই কর্মকর্তা বলেন, বুধবার এ ঘোষণা দিয়ে ট্রাম্প যুক্তরাষ্ট্রের দূতাবাস তেল আবিব থেকে সরিয়ে জেরুজালেমে নিতে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশনা দিবেন।

সূত্র: বার্তা সংস্থা রয়টার্স, সিএনএন ও বিবিসি।

ওই কর্মকর্তা আরো জানিয়েছেন, এ দিন গুরুত্বপূর্ণ এক ভাষণে ট্রাম্প ঘোষণা করবেন তেল আবিব থেকে দূতাবাস স্থানান্তরের পরিকল্পনা প্রণয়ণের জন্য তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়কে আদেশ দিয়েছেন।

তিনি আরো বলেন, তবে তিনি- ট্রাম্প দূতাবাস স্থানান্তরের জন্য কোনো সময়সীমা বেধে দিবেন না এবং প্রক্রিয়াটি বাস্তবায়ন করতে তিন থেকে চার বছর লেগে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।

ট্রাম্পের এই সিদ্ধান্তে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আরো ঘোলাটে হয়ে উঠবে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা।

যুক্তরাষ্ট্র জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দিলে তাতে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আরো নাজুক হয়ে পড়বে এবং এতে ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে চলমান শান্তি প্রক্রিয়া বাধাগ্রস্ত হবে বলে মঙ্গলবার যুক্তরাষ্ট্রের আরব মিত্ররা ট্রাম্পকে সতর্ক করেছিলেন।

কিন্তু সিএনএন জানিয়েছে, ট্রাম্পের এ সিদ্ধান্তে ইতোমধ্যেই তার সমর্থকরা ও ইসরায়েল সরকার উল্লাস প্রকাশ করতে শুরু করেছে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ