আন্তর্জাতিক

জেরুজালেমকে রাজধানী ঘোষণায় ইসরায়েল-ফিলিস্তিনে সংঘর্ষ

ইসরায়েল-ফিলিস্তিনে সংঘর্ষ
ইসরায়েল-ফিলিস্তিনে সংঘর্ষ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জেরুসালেমকে ইসরায়েলের রাজধানী ঘোষণার পর গাজা ও অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েল-ফিলিস্তিন সংঘর্ষ ছড়িয়ে পড়েছে। এতে আহত হয়েছেন কমপক্ষে ৩১ জন।

ফিলিস্তিনি ভূখণ্ডে আরো বিক্ষোভ-প্রতিবাদের আশঙ্কা রয়েছে— এ পরিস্থিতিতে এরইমধ্যে নতুন করে ইন্তিফাদার ডাক দিয়েছে হামাস।

জেরুসালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে মার্কিন প্রেসিডেন্টের স্বীকৃতির পর গাজা ও অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েল-ফিলিস্তিন সংঘর্ষ ছড়িয়ে পড়েছে। বৃহস্পতিবার অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সংঘর্ষে কমপক্ষে ৩১ জন আহত হন।

চলমান পরিস্থিতিতে আজ থেকে নতুন করে ইন্তিফাদার ডাক দিয়েছে ফিলিস্তিনি মুক্তি আন্দোলনের সংগঠন হামাস। ফিলিস্তিনিদের ঠেকাতে পশ্চিম তীরে অতরিক্ত সৈন্য মোতায়েন করে ইসরায়েল।

মার্কিন প্রেসিডেন্টের এই ঘোষণার প্রতিবাদে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের সঙ্গে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের পূর্ব নির্ধারিত সাক্ষাৎও বাতিল করে দেবার আশঙ্কা তৈরি হয়েছে। আর এ প্রেক্ষপটে বৈঠক বাতিল না করতে ফিলিস্তিনকে সতর্ক করে দিয়েছে হোয়াইট হাউস।

চলতি মাসের মাঝামাঝিতে বৈঠকটি হওয়ার কথা রয়েছে। এ ব্যাপারে মাইক পেন্স বলেছেন তিনি মাহমুদ আব্বাসসহ ফিলিস্তিনি নেতাদের সঙ্গে বৈঠকে বসার ব্যাপারে আগ্রহী।

এদিকে, মার্কিন প্রেসিডেন্টের এ সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছে যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানসহ যুক্তরাষ্ট্রের অনেক মিত্র দেশই।

এ নিয়ে শুক্রবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদ বৈঠকে বসছে। পরে আরব লীগেরও বৈঠকে বসার কথা রয়েছে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ