আন্তর্জাতিক

রোহিঙ্গা প্রত্যাবাসনের ব্যাপারে সতর্কতা জাতিসংঘের

রোহিঙ্গা
রোহিঙ্গা

রাখাইনে শান্তি-স্থিতিশীলতা প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত তড়িঘড়ি করে রোহিঙ্গা প্রত্যাবাসনের ব্যাপারে সতর্ক করে দিয়েছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর।

শুক্রবার জেনেভায় এক ব্রিফিংয়ে সংস্থাটির মুখপাত্র অ্যাড্রিয়ান এডওয়ার্ডস বলেন, রাখাইনের বসবাসের মতো স্থিতিশীল পরিবেশ সৃষ্টি না হলে রোহিঙ্গারা সেখানে স্বেচ্ছায় ফিরে যেতে পারবে না।

তিনি আরো বলেন, বাংলাদেশ-মিয়ানমারের মধ্যে স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী রোহিঙ্গা প্রত্যাবাসনে যৌথ ওয়ার্কিং গ্রুপে আনুষ্ঠানিকভাবে ইউএনএইচসিআরের নাম নেই। তবে যৌথ ওয়ার্কিং গ্রুপের অংশ হয়ে দুই দেশের সরকারকে সহযোগিতা করতে প্রস্তুত সংস্থাটি।

এর আগে গত মঙ্গলবার জেনেভায় জাতিসংঘে মিয়ানমারের রাষ্ট্রদূত জানিয়েছেন, তার সরকার আগামী দুই মাসের মধ্যে রোহিঙ্গাদের ফিরিয়ে নেয়ার কাজ শুরু করবে বলে আশা করা হচ্ছে।

গত ২৫ আগস্ট রাখাইনে সেনাবাহিনীর নিধনযজ্ঞ শুরুর পর এ পর্যন্ত পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে সোয়া ৬ লাখেরও বেশি রোহিঙ্গা।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ