ইসরায়েল-ফিলিস্তিন শান্তির সম্ভাবনাকে ক্ষতিগ্রস্ত করার ব্যাপারে জাতিসংঘকে অভিযুক্ত করেছেন মার্কিন দূত নিকি হেলি।
ইসরায়েলের প্রতি ভীষণভাবে বিদ্বেষভাপাপন্ন জাতিসংঘ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেল আবিব থেকে মার্কিন দূতাবাস জেরুসালেমে স্থানান্তরের ঘোষণার পর শুক্রবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকে তিনি এ কথা বলেন।
বৈঠকে ফিলিস্তিনি প্রতিনিধি রিয়াদ মনসুর বলেন, ট্রাম্পের এ পদক্ষেপের অর্থ হলো যুক্তরাষ্ট্র আর শান্তির মধ্যস্থতাকারীর ভূমিকায় নেই।
এদিকে, প্রেসিডেন্ট ট্রাম্পের জেরুসালেমকে ইসরায়েলের রাজধানী ঘোষণার পর গাজা ও অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েল-ফিলিস্তিন সংঘর্ষ ছড়িয়ে পড়েছে। সংঘর্ষে ইসরায়েলি বাহিনীর গুলিতে দুই ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হন আরো সাত শতাধিক মানুষ।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: