জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতির প্রতিবাদে শুক্রবার অধিকৃত পূর্ব জেরুজালেম, পশ্চিম তীর ও গাজা উপত্যকায় ক্ষোভ দিবসে’ পালিত হয়। ইসরায়েলি বাহিনী বলপ্রয়োগে ওই বিক্ষোভ সহিংস হয়ে ওঠে। ক্ষোভ পালনের দিনে পৃথিবীর বৃহত্তম উন্মুক্ত কারাগারখ্যাত গাজা উপত্যকায় বিমান হামলা চালায় ইসরায়েল।
আলজাজিরা সূত্র মতে, হামাসের রকেট হামলার প্রতিক্রিয়ায় শুক্রবার তেল আবিব হামলায় বেশ কয়েকজন শিশু আহত হয়েছেন। ওই বিক্ষোভে ফিলিস্তিনজুড়ে ৭০০ মানুষের আহত হয়েছেন।
এ সময় ইসরায়েলি বাহিনীর গুলিতে গাজা উপত্যকায় ২ জন প্রাণ হারিয়েছেন। গাজা সীমান্তের কাছে ইসরায়েলি সেনাদের গুলিতে ৩০ বছর বয়সী এক ফিলিস্তিন নিহত হওয়ার পর গুলিতে নিহত হন ৫৮ বছর বয়সী আরেকজন।
ফিলিস্তিনের গাজা শহরে ইসরায়েলের বিমান হামলায় ৬ শিশুসহ কমপক্ষে ২৫ ফিলিস্তিনি আহত হয়েছেন। গাজা উপত্যকার শাসক দল হামাসের রকেট হামলার জবাবে এ হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।
উল্লেখ্য, জেরুজালেম নিয়ে ট্রাম্পের বিতর্কিত ঘোষণায় চরম উত্তেজনা বিরাজ করছে। তার নীতির পরিবর্তনকে ইসরায়েল স্বাগত জানালেও আরব এবং মুসলিম বিশ্ব নিন্দা জানিয়েছে।
যুক্তরাষ্ট্রের পশ্চিমা মিত্রদেশগুলোও কয়েকদশকের নীতি বদলে দেয়ার এ পদক্ষেপ প্রত্যাখ্যান করেছে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদ বিষয়টি নিয়ে জরুরি বৈঠকে বসেছে।
ট্রাম্পের সিদ্ধান্তের প্রতিবাদে বিশ্বের অন্যান্য জায়গাতেও বিক্ষোভ হচ্ছে। জর্ডান, মিশর, ইরাক, তুরস্ক, তিউনিশিয়া এবং ইরানে ফিলিস্তিনপন্থি হাজার হাজার বিক্ষোভকারী বিক্ষোভ করেছে।
মালয়েশিয়া, পাকিস্তান, আফগানিস্তান, ইন্দোনেশিয়ার মত মুসলিমপ্রধান বিভিন্ন দেশেও বিক্ষোভ মিছিল হচ্ছে।