আন্তর্জাতিক

কংগ্রেসের সভাপতি নির্বাচিত হলেন রাহুল গান্ধী

রাহুল গান্ধী
রাহুল গান্ধী

ভারতের প্রাচীন রাজনৈতিক দল কংগ্রেসের সভাপতি নির্বাচিত হলেন রাহুল গান্ধী। আগামী ১৬ ডিসেম্বর দায়িত্ব নেবেন তিনি।

৪৭ বছর বয়সী রাহুলের কাছে দলের সভাপতির দায়িত্ব বুঝিয়ে দেবেন বর্তমান সভাপতি ও তার মা সোনিয়া গান্ধী। দলের নেতৃত্বের দায়িত্ব পাওয়ার দিক থেকে রাহুল নেহেরু-গান্ধী পরিবারের পঞ্চম সদস্য। সোমবারই কংগ্রেসের সভাপতি পদে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল।

রাহুল গান্ধী ছাড়া আর কোনো প্রার্থী মননয়োনপত্র জমা দেননি। কংগ্রেসের কেন্দ্রীয় নির্বাচন কর্তৃপক্ষের চেয়ারম্যান মুল্লাপাল্লি রামাচন্দন এক সংবাদ সম্মেলনে বলেন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় কংগ্রেসের সভাপতি নির্বাচিত হয়েছেন রাহুল। এর আগে তিনি কংগ্রেসের সহ-সভাপতির দায়িত্বে ছিলেন।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ