সিরিয়া থেকে নিজেদের সেনাদের সরিয়ে নেয়া শুরু করেছে রাশিয়া— জানিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী সের্গেই সোইগু।
সোমবার সিরিয়ায় অনির্ধারিত এক সফরে যান রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সাক্ষাৎ করেন সিরীয় প্রেসিডেন্ট বাশার আল আসাদের সঙ্গে। পরে আংশিকভাবে সেনাদের সরিয়ে নেয়ার ঘোষণা দেন। সেই ঘোষণা অনুযায়ী রুশ সেনাদের সরিয়ে নেয়া হচ্ছে।
এদিকে, গত বছরও এমন ঘোষণা দিয়েছিলেন পুতিন। তবে সামরিক অভিযান অব্যাহত ছিলো। সেনাদের কবে সরিয়ে নেওয়া হবে এমন প্রশ্নে তিনি জানিয়েছিলেন- সেটা পরিস্থিতির ওপর নির্ভর করছে।
সিরিয়ায় ২০১১ সালে শুরু হওয়া গৃহযুদ্ধে প্রেসিডেন্ট বাশার আল আসাদকে সমর্থন দিয়েছে রাশিয়া। এই গৃহযুদ্ধে এ পর্যন্ত চার লাখের বেশি মানুষ প্রাণ হারিয়েছে। বাস্তুহারা হয়েছেন কয়েক লাখ।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: