আন্তর্জাতিক

হামলায় বলে দেয় অভিবাসন আইন সংস্কার ‘কতটা জরুরি’: ট্রাম্প

ডোনাল্ড ট্রাম্প
ডোনাল্ড ট্রাম্প

যুক্তরাষ্ট্র কংগ্রেসের জন্য অভিবাসন আইন সংস্কার করা ‘কতটা জরুরি’- নিউইয়র্কে বোমা হামলার ঘটনা সেটাই দেখিয়ে দিয়েছে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, সোমবার সকালে অফিসযাত্রীদের ভিড়ের সময়ে ম্যানহাটনের পোর্ট অথরিটি বাস টার্মিনাল ও টাইম স্কয়ার সাবওয়ে স্টেশনের মধ্যবর্তী টানেলে ঘরে তৈরি বোমায় আত্মঘাতী বিস্ফোরণ ঘটানোর চেষ্টা করে আকায়েদ উল্লাহ নামের ২৭ বছর বয়সী এক বাংলাদেশি যুবক।

নিউইয়র্কে বোমা হামলার ওই ঘটনায় দায়ী করা হচ্ছে তাকে।

ওই ঘটনায় হামলাকারীর পাশাপাশি তিন পুলিশ সদস্যও আহত হন বলে নিউইয়র্ক কর্তৃপক্ষ জানিয়েছে।

হামলার পর এক বিবৃতিতে ট্রাম্প বলেন, চেইন মাইগ্রেশন নামে পরিচিত মার্কিন নীতির বদৌলতে ফ্যামিলি ইমিগ্র্যান্ট ভিসায় যুক্তরাষ্ট্রে এসেছিল ওই যুবক।

ওই অভিবাসন নীতি যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় মন্তব্য করে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ওই নীতি পরিবর্তনের জন্য যুক্তরাষ্ট্রের কংগ্রেসের উচিত অভিবাসন আইন সংস্কার করা।

ইরান, লিবিয়া, সোমালিয়া, সিরিয়া, ইয়েমেন ও চাদ- মুসলিম সংখ্যাগরিষ্ঠ এই ছয় দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে ইতোমধ্যে নিষেধাজ্ঞা আরোপ করেছে ট্রাম্প প্রশাসন।

যুক্তরাষ্ট্রের নাগরিকদের নিরাপত্তার স্বার্থেই ওই নিষেধাজ্ঞা দেয়া হয়েছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ