রাখাইনে রোহিঙ্গাদের ওপর মিয়ানমার সেনাবাহিনীর নির্যাতনকে জাতিগত নিধন হিসেবে চিহ্নিত করা হয়েছে যুক্তরাজ্যের পার্লামেন্টের একটি প্রতিবেদনে।
গতকাল সোমবার প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়, এই নির্যাতনের ঘটনা মানবতাবিরোধী অপরাধের পর্যায়ে পড়ে এবং এটি গণহত্যারও শামিল। এ ইস্যুতে যুক্তরাজ্য এর নিজস্ব মানদণ্ড অনুযায়ী যথাযথ ভূমিকা পালনে ব্যর্থ হয়েছে।
ব্রিটিশ পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অব কমন্সের পররাষ্ট্রবিষয়ক সংসদীয় কমিটি এ প্রতিবেদন প্রকাশ করে।
এদিকে, মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ বলেছে, বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে সম্পাদিত রোহিঙ্গা প্রত্যাবাসন চুক্তি শরণার্থীদের জন্য ভালো ফল বয়ে আনবে না।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: