আন্তর্জাতিক

উ. কোরিয়ার সঙ্গে বসতে চায় যুক্তরাষ্ট্র: রেক্স টিলারসন

রেক্স টিলারসন
রেক্স টিলারসন

উত্তর কোরিয়ার ব্যাপারে কিছুটা সুর নরম করেছে যুক্তরাষ্ট্র।

পূর্বশর্ত ছাড়াই উত্তর কোরিয়ার সঙ্গে পরমাণু নিরস্ত্রীকরণ আলোচনা শুরু করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন।

মঙ্গলবার ওয়াশিংটন ডিসিতে আটলান্টিক কাউন্সিল পলিসি ফোরামে তিনি বলেন, যুক্তরাষ্ট্র পরমাণু অস্ত্র সজ্জিত উত্তর কোরিয়াকে কোনোভাবেই মেনে নিতে পারে না।

টিলারসন পিয়ংইয়ংকে তারা যা চায় তা নিয়ে কথা বলতে আলোচনায় বসার আহ্বান জানান।

উ. কোরিযা যে বিষয় নিয়ে কথা বলতে চায় সে বিষয় নিয়েই কথা বলতে আগ্রহী যুক্তরাষ্ট্র— এজন্য স্কোয়ার টেবিল অথবা রাউন্ড টেবিল বৈঠক হতে পারে জানান রেক্স টিলারসন।

অন্তত আমরা পরস্পর মুখোমুখি বসতে পারি এবং পরে কী বিষয় নিয়ে কথা বলবো সেটা ঠিক করতে পারি। সামনে আমরা কী নিয়ে কাজ করতে ইচ্ছুক সেটার রোড ম্যাপও তৈরি করতে পারি'- যোগ করেন রেক্স টিলারসন।

এর আগে টিলারসন বলেন, যুক্তরাষ্ট্র উত্তর কোরিয়ার সঙ্গে আলোচনা করতে ইচ্ছুক কিন্তু উভয়পক্ষের আলোচনা বসার বিষয়বন্তু অস্পষ্ট ছিল। তবে তিনি আলোচনায় বিষয়ে উত্তর কোরিয়ার পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র পরীক্ষা কার্যক্রম কমানোর বিষয়ে ইঙ্গিত দিয়েছিলেন। অবশ্য তিনি এবার কোনো পূর্বশর্ত ছাড়াই উত্তর কোরিয়ার সঙ্গে আলোচনায় আগ্রহ প্রকাশ করেন।

জাতিসংঘ ও মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করে একের পর পর এক পারমাণবিক অস্ত্র ও ক্ষেপণাস্ত্র পরীক্ষা কার্যক্রম অব্যহত রেখেছে উত্তর কোরিয়া। যা নিয়ে বরাবরই নাখোশ যুক্তরাষ্ট্র ও তার মিত্র দেশ জাপান, চীন এবং দক্ষিণ কোরিয়া। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও উত্তর কোরিয়ার শীর্ষনেতা কিম জং উনের সঙ্গে রীতিমত 'বাকযুদ্ধ' চলে।

সম্প্রতি উত্তর কোরিয়ার পারমাণবিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার জের ধরে দেশদুটির মধ্যে কূটনৈতিক সম্পর্কের অবনতি হয়েছে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ