আন্তর্জাতিক

ব্রেক্সিট বিল: পার্লামেন্টের গুরুত্বপূর্ণ ভোটে মের পরাজয়

পার্লামেন্টের গুরুত্বপূর্ণ ভোটে মের পরাজয়
পার্লামেন্টের গুরুত্বপূর্ণ ভোটে মের পরাজয়

ক্ষমতাসীন রক্ষণশীল দলের ১১ এমপির বিদ্রোহের মুখে ব্রেক্সিট নিয়ে ব্রিটিশ পার্লামেন্টের একটি গুরুত্বপূর্ণ ভোটে ব্রিটিশ সরকারের পরাজয় হয়েছে।

পার্লামেন্টের ভোটে সরকারের এ পরাজয়কে প্রধানমন্ত্রী টেরিজা মের জন্য একটি বড় আঘাত হিসেবে দেখা হচ্ছে। এ ভোটের মাধ্যমে ব্রাসেলসের সঙ্গে চূড়ান্ত ব্রেক্সিট চুক্তির ওপর ভোট গ্রহণের জন্য পার্লামেন্টকে একটি আইনি বৈধতা দিলেন ব্রিটিশ এমপিরা।

যদিও এর বিরোধিতা করে সরকার বলেছিল, এটি করা হলে কোন বিঘ্ন ছাড়াই ইইউ থেকে যুক্তরাজ্যের বিচ্ছিন্ন হওয়ার সুযোগ ঝুকিতে পড়তে পারে। পার্লামেন্টে ৩০৫ জন এমপি সরকারি প্রস্তাবের পক্ষে ভোট দিলেও বিপক্ষে ভোট দেন ৩০৯ জন।

তবে ব্রিটিশ মন্ত্রীরা বলেছেন, ছোট এই বিপর্যয় ২০১৯ সালে যুক্তরাজ্যের ইইউ ত্যাগে বাধা হয়ে দাড়াতে পারবে না।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ